ঘরে বসেই এইচআইভি পরীক্ষা করার অনুমোদন যুক্তরাষ্ট্রে

ডেস্ক: বাড়িতে বসেই এবার এইচআইভি পরীক্ষা করার ব্যবস্থা অনুমোদন করা হয়েছে যুক্তরাষ্ট্রে। আগামী কয়েক মাসের মধ্যেই এ পরীক্ষা করার প্রয়োজনীয় সরঞ্জাম দোকানে কিনতে পাওয়া যাবে। ওরাকুইক টেস্ট চেক নামের এ প্রক্রিয়ার মাধ্যমে মুখের লালা পরীক্ষা করে ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই ফলাফল দিতে সক্ষম। সরকারি তথ্যে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে এইচআইভি পজিটিভের সংখ্যা ১২ লাখ। কিন্তু এদের মধ্যে ২০ শতাংশই জানেন না যে তারা এইচআইভি পজিটিভ। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, সহজপ্রাপ্য হওয়ার কারণে যারা এতদিন এইচআইভির পরীক্ষা করাতেন না তারাও পরীক্ষা করানোর সুযোগ পাবেন। অনলাইনের পাশপাশি এটি ৩০০০০ ফার্মেসিতে বিক্রি করা হবে বলে এফডিএ জানিয়েছে। এর মূল্য কত হবে সেটা নির্মাতা প্রতিষ্ঠান ওরাসিউর নিশ্চিত করে জানায়নি। তবে এর মূল্য কোনভাবেই ৬০ ডলারের বেশি হবে না বলে জানা গেছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং