ঘুমের ওষুধ সেবনে মানসিক বিকৃতির ঝুঁকি!
ডেস্ক: ঘুমের ওষুধ সেবন করায় মস্তিষ্ক বিকৃতির মতো মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ঘুমের ওষুধের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা ও খুব বেশিদিন ধরে ব্যবহার করার ফলে সেবনকারীর বুদ্ধিবৃত্তীয় প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি তা মস্তিক বিকৃতি পর্যন্ত গড়াতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, বৃটেনের ১০ লাখ মানুষ ঘুমের ওষুধ সেবনের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। তাদের ক্ষেত্রে এ মারাত্মক সমস্যায় ভোগার সমূহ আশঙ্কা রয়েছে। ১ হাজারেরও বেশি বয়স্ক ব্যক্তির ওপর গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখা গেছে, বেনজোডায়াজেপিন ও এ গ্রুপের ঘুমের ওষুধ সেবনে ১৫ বছরের মধ্যে ৫০ শতাংশ মস্তিষ্ক বিকৃতির আশঙ্কা রয়েছে। বৃটেনে এ জাতীয় ওষুধগুলো নিদ্রাহীনতা ও দুশ্চিন্তা দূর করতে স্বল্পমেয়াদী চিকিৎসা হিসেবে প্রয়োগ করেন চিকিৎসকরা। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ওষুধগুলো সার্জারির আগে মানসিক অস্থিরতা, উত্তেজনা ও ভয় দূর করতে ব্যবহৃত হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বৃটেনের প্রায় ১৫ লাখ মানুষ দিনে একবার এ জাতীয় ওষুধ সেবন করেন। শুধু ২০১১ সালেই ৯০ লাখ প্রেসক্রিপশনে চিকিৎসকরা বেনজোডায়াজেপিন, ডায়াজিপাম ও টেমাজিপান জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন। সমস্যা হলো, চিকিৎসকরা স্বল্পমেয়াদে ওষুধগুলো সেবনের পরামর্শ দিলেও, রোগীরা তা মানছেন না। তারা বছরের পর বছর এগুলো সেবন করে চলেছেন। এভাবে ১৫-২০ বছর সেবনের পর অনেকেই আক্রান্ত হচ্ছেন মানসিক রোগে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এজন্য সবার আগে প্রয়োজন জনসচেতনতা বাড়ানো।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests