ঘুমের কারণে!
ঘুমের কারণে বাস বা ট্রেনে নির্ধারিত স্টপেজে না নেমে দুয়েক স্টপেজ পড়ে নামার তিক্ত অভিজ্ঞতা হয়তো আমাদের অনেকেরই আছে। কিন্তু তাই বলে বিমান যাত্রার ক্ষেত্রে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। কেননা বিমানের যাত্রা শেষে প্রত্যেক যাত্রী যেন নির্ধারিত সময়ের মধ্যে তাদের আসন ত্যাগ করেন সেটি নানাভাবেই নিশ্চিত করে বিমান সংস্থাগুলো। তবে বিস্ময়কর হলেও সত্য যে, সম্প্রতি এই প্রচলিত ধারণারই ব্যতিক্রম ঘটিয়েছেন এক ফরাসি মহিলা। পাকিস্থান থেকে প্যারিসগামী পিআইএ’র একটি ফ্লাইটে ঘুমিয়ে পড়া এই মহিলার ঘুমের মাঝেই বিমানটি পুণরায় পাকিস্থানের উদ্দেশ্যে রওনা হলে বিস্ময়করভাবে আবারও পাকিস্থান ফিরে আসেন মিসেস আহমেদ নামের এই যাত্রী। বিমানটি যখন প্যারিসে তার গন্তব্যে যাত্রীদের নামিয়ে দেয়ার পর পুণরায় লাহোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখনই ঘুম ভেঙে প্রথমবারের মতো নিজের ভুল আবিষ্কার করেন মিসেস আহমেদ। তবে সে সময় বিমানের কেবিন ক্রুদের কাছে বিষয়টি প্রকাশ না করে বেমালুম চেপে যান তিনি। যদিও লাহোরে এসে পুনরায় পাকিস্থানে প্রবেশ করার সময়ই বিষয়টি প্রথম ধরা পড়ে লাহোর বিমানবন্দরের কর্মকর্তাদের কাছে। পরে অন্য একটি ফ্লাইটে করে পুনরায় মিসেস আহমেদকে প্যারিসে ফেরত পাঠানো হয়। পিআইএ জানিয়েছে, এক পাকিস্থানী নাগরিককে বিয়ে করা মিসেস আহমেদ কী করে বিমান অবতরণের পরও সবার চোখ এড়িয়ে বিমানে যাত্রীর আসনে থেকে গেলেন সে বিষয়টি নিয়ে তারা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। প্যারিসের শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরের কমকর্তারা কী করে ঘুমিয়ে থাকা একজন যাত্রীকে দেখতে পেলেন না সেটি খুঁজে দেখার পাশাপাশি প্যারিসে যাত্রী ওঠানামার জন্য ঠিক করা ফরাসী একটি প্রতিষ্ঠানের ভূমিকাও এতে খতিয়ে দেখা হবে। এদিকে ব্যতিক্রম এই ভুলের পেছনে সংশিষ্ট কর্তৃপক্ষের অবহেলার পাশাপাশি ঐ যাত্রীর কোনো ভূমিকা ছিল কি না সেটিও খুঁজে দেখার পর দায়ী ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছ থেকে ফিরতি ফ্লাইটের অর্থ আদায় করার ঘোষণা দিয়েছে পিআইএ।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests