ঘুমে স্মৃতি সংরক্ষিত হয়:বিজ্ঞানীদের নতুন উদ্ভাবন
ইউএসএনিউজ ডেস্ক: ঘুমের মধ্যে মস্তিষ্ক সাম্প্রতিক স্মৃতি নষ্ট বা মুছে যেতে বাধা দেয়।নতুন শেখা কবিতা, তাসের জাদুর কৌশল অথবা অ্যালজেব্রা সমীকরণ না ভোলার সবচেয়ে ভালো উপায় হলো অল্প সময় ঘুমিয়ে নেওয়া। রোববার বিজ্ঞানীরা তাদের এ নতুন উদ্ভাবনে বিস্ময় প্রকাশ করেছেন।জার্মানির বিজ্ঞানীরা এক পরীক্ষায় দেখেছেন, বিনিদ্র অবস্থার চেয়ে ঘুম উত্তম। ঘুমের মধ্যে মস্তিষ্ক সাম্প্রতিক স্মৃতি নষ্ট বা মুছে যেতে বাধা দেয়। ন্যাচার নিউরোসায়েন্সে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়।এর আগের গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক স্মৃতি হিপ্পোক্যাম্পাস নামে মস্তিষ্কের অস্থায়ী অংশে সংরক্ষিত হয়।আগের গবেষণায় আরও জানা যায়, মস্তিষ্কের ‘হার্ড ড্রাইভ’ নামে পরিচিত নিওকোর্টেক্সে এ স্মৃতিগুলো স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাগ্রত অবস্থায় এ স্মৃতিগুলো দুর্বল থাকে।এএফপি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes