ঘুম ও প্রণয়ে ভাগ বসাচ্ছে ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার!

অনলাইন ডেস্ক : ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার সবচে বেশি হয় বিছানায় শুয়ে বা বসে। প্রতি তিনজন লোকের মধ্যে একজন বিছানাতেই বসে ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করে তাঁর কাজ করেন। সম্প্রতি যুক্তরাজ্যে এক হাজার মানুষের ওপর চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এক প্রতিবেদনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও বিছানায় বসে কাজ করার প্রবণতা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ পেশাজীবীদের শতকরা ৮০ ভাগই বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করেন। বিছানায় ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার দম্পতির কাছ থেকে সময় কেড়ে নিচ্ছে এবং সম্পর্কেও প্রভাব ফেলছে বলে মনে করছেন গবেষকেরা। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক বিষয়ক পরামর্শক পলা হল জানিয়েছেন, শোয়ার ঘরে অতিরিক্ত সময় ধরে ট্যাবলেট বা ল্যাপটপের ব্যবহার সম্পর্কের জন্য ক্ষতিকর। এ ছাড়া রাতে ল্যাপটপ ব্যবহার শরীরে মেলাটোনিন হরমোনের ওপরও প্রভাব ফেলে, যা ঘুমের ব্যাঘাত ঘটায়।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests