Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ঘুম না এলে কি করবেন…

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: October 17, 2014 | 4:56 PM

আপনার যদি ঘুমাতে সমস্যা হয় কিংবা শুয়ে থাকার পরও ঘুম না আসে তাহলে বেশ কিছু কারণে তা হতে পারে। এর মধ্যে রয়েছে মানসিক চাপ। এর কারণে বহু মানুষই অনিদ্রায় ভোগেন। ব্যস্ততার কারণে কিংবা নানা মানসিক চাপে বা টানাপড়েনে এমনটা হয়। যখনই ঘুমাতে চেষ্টা করেন তখন অনেকেই আর্থিক চিন্তা, প্রেম-বিরহ ইত্যাদি সম্পর্কঘটিত চিন্তা, কর্মক্ষেত্রের চিন্তা, নানা বিষয়ের সমসয়সীমা শেষ হয়ে যাওয়ার চিন্তা, নিরাপত্তাহীনতা, অসুস্থতা, মৃত্যুচিন্তা ইত্যাদি ঘুম কেড়ে নেয়।

এমন সব সমস্যায় আপনার ঘুম আসবে না, যা বাস্তবে সমাধান করা অসম্ভব। আর এর সঙ্গে বাড়তি সমস্যা হিসেবে যোগ হয় ঘুমের সমস্যা। ঘুমের সমস্যা সমাধানের বদলে মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে হয়। আপনার মস্তিষ্ককে যা বলা হয়, সে তাই বিশ্বাস করে। আর এ সুবিধাটি নিয়ে মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যেন, আপনার ঘুমের সমস্যা দূরে চলে যায়। ঘুম সমস্যা সমাধানে মস্তিষ্ককে পাঁচটি কথা বলার বিষয় উল্লেখ করেছেন জীবনযাপন প্রশিক্ষক ক্যাট ফর্সিথ।যে পাঁচটি কথা বলতে হবে-

১. মস্তিষ্ক শোন, আমি সে বিষয়টি নিয়ে এখন আর চিন্তা করতে চাইছি না। আমি জানি, তুমি তা করতে চাও। কিন্তু আমি তা তোমাকে করতে দেব না। তার বদলে আমরা আনন্দময় এ বিষয়টি নিয়ে চিন্তা করব।

২. আমার মা সব সময় বলতেন, বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ (সবক্ষেত্রে হুবহু সত্য না হলেও মস্তিষ্ককে তা বোঝাতে হবে)। তিনি আরও বলতেন, ঘুমের সময় অন্য সব বিষয় বর্জনীয়। অত্যন্ত সত্য কথা।

৩. এ বিষয়ে আমি একটি ছুটি নিতে পারি। কারণ এ বিষয় ঠিক করার জন্য সকাল না হওয়া পর্যন্ত আমার কাছে কোনো উপায় নেই। আর তাই আমি যদি এখন ছুটিতে থাকতাম তাহলে বিষয়টি কেমন হতো?

৪. মন শান্ত করার জন্য মনে মনে একটি বাক্য বারবার বলতে থাকুন। এটি হতে পারে, ‘আমি নিরাপদ ও শান্ত।’ অনেকে ধর্মচর্চা কিংবা প্রার্থনা করেও এ ক্ষেত্রে উপকার পান।

৫. ঠিকভাবে ঘুম এলে নিজেকে কোনো পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করুন এবং সেজন্য মস্তিষ্ককে উদ্দীপ্ত করুন। সব বিষয় যদি ব্যর্থ হয়ে যায় তাহলে অনেক চিকিৎসকই ঘুমের ওষুধের সাহায্য নেওয়ার পরামর্শ দেন। তবে এ ক্ষেত্রে হাল না ছাড়াই ভালো। বিডি-প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ