ঘুম ভাঙা নিয়ে দুশ্চিন্তা নয়
মধ্যরাতে ঘুম থেকে জেগে ওঠার বিষয়টা আমাদের প্রায়ই ভাবিয়ে তোলে। কিন্তু ইতিহাস ও বিজ্ঞান বলছে, এটা হয়তো স্বাস্থ্যের জন্য উপকারী। বরং টানা আট ঘণ্টা ঘুমানোর ব্যাপারটাই শারীরবৃত্তীয়ভাবে খুব স্বাভাবিক নয়।চিকিৎসকরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে এ ধারণা প্রচলিত যে আট ঘণ্টা ঘুম, এবং তা হতে হবে টানা—সুস্বাস্থ্যের জন্য জরুরি। কিন্তু চিকিৎসাবিজ্ঞান ও সামাজিক ইতিহাসের পাতা ঘেঁটে গবেষকেরা বলছেন, মাঝে একবার জেগে উঠে দুই দফায় ঘুম বেশ স্বাভাবিক এবং মোটেই নতুন কিছু নয়। যুগে যুগে মানুষের এ অভিজ্ঞতা হয়েছে।
১৯৯০-এর দশকে মনোবিদ টমাস ওয়েহর একদল মানুষকে এক মাস ধরে প্রতিদিন ১৪ ঘণ্টা করে ঘুটঘুটে অন্ধকারে রাখেন। তাদের ঘুমের একটা নিয়মিত সময়সূচি হতে কিছুটা সময় লাগে। কিন্তু চতুর্থ সপ্তাহে এসে দেখা যায়, সবার ঘুমের একটা বিশেষ কাঠামো দাঁড়িয়ে গেছে। তারা প্রথম চার ঘণ্টা ঘুমিয়ে কাটায়। এরপর এক/দুই ঘণ্টা জেগে থাকে। পরে আবার চার ঘণ্টা ঘুমায়।
২০০১ সালে ভার্জিনিয়া টেকের ইতিহাসবিদ রজার ইকার্চ তাঁর ১৬ বছরের একটি গবেষণার ফল প্রকাশ করেন। তিনি বলেন, মানবজাতি ঐতিহাসিকভাবেই দুই ভাগে ঘুমিয়ে আসছে। ঘুমের মাঝখানে জেগে থাকা সময়ে তারা নানা কাজ করে। এই সময়ে কেউ পায়চারি করে অথবা টয়লেটে যায় কিংবা ধূমপান করে। কেউ প্রতিবেশীর সঙ্গে দেখা পর্যন্ত করে। তবে বেশির ভাগ মানুষই বিছানায় থেকে যায়। ১৯২০-এর দশকে দুই ভাগে ঘুমের ধারণাটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। রাস্তা ও বাড়িতে বৈদ্যুতিক বাতি এবং কফি হাউসগুলোর কারণে রাতেও মানুষ সক্রিয় থাকা শুরু করে। রাতে ঘোরাফেরা, বিনোদন ক্রমে ফ্যাশনে পরিণত হয়।
ঘুমসংক্রান্ত মনোবিদ গ্রেগ জ্যাকবস বলেন, ‘রাতে জেগে ওঠাটা মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার।’ তাঁর সঙ্গে একমত অক্সফোর্ডের স্নায়ুবিশারদ অধ্যাপক রাসেল ফস্টারও। বিবিসি। প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests