Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ঘুষ, দুর্নীতি বৈশ্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: May 20, 2013 | 1:50 PM

ডেস্ক: দুর্নীতি, ঘুষ গ্রহণ এখন বৈশ্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামপ্রতিক সময়ে বেশ কিছু দেশে ঘুষ কেলেঙ্কারি প্রধান সংবাদ শিরোনাম হয়েছে। এর মধ্যে রয়েছে ভারত ও নাইজেরিয়া। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বড় বড় দেশগুলোতে ঘুষবিরোধী আইন প্রয়োগের বিষয়টি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ৩৬টি দেশের ওপর করপোরেট কর্মকর্তা ও তাদের অধীনস্তদের ওপর একটি জরিপ করে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ‘নেভিগেটিং টুডেস কমপ্লেক্স বিজনেস রিস্কস ইউরোপ, মিডল ইস্ট, ইন্ডিয়া এন্ড আফ্রিকা ফ্রাউড সার্ভে ২০১৩’ শীর্ষক ২৮ পৃষ্ঠার এক জরিপ রিপোর্টে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, নতুন এ জরিপে অংশ নেন ৩৬টি দেশের বিভিন্ন পর্যায়ের করপোরেট কর্মকর্তা ও তাদের অধীনস্ত কর্মচারীরা। তবে এর মধ্যে বাংলাদেশ নেই। এর মধ্যে ইউরোপ, আফ্রিকা, মধ্য প্রাচ্য ও ভারতের মতো দেশে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় সেখানে মারাত্মক আকারে রয়েছে দুর্নীতি। এর তদন্ত হওয়া প্রয়োজন। জরিপে যারা অংশ নিয়েছেন তাদের শতকরা ২০ ভাগের মতে, নিজেদের কোম্পানিতে এক বছরের মধ্যে যেসব দুর্নীতি হয়েছে তারা তা জানেন। এর সঙ্গে সিনিয়র ম্যানেজার ও পরিচালক রয়েছেন শতকরা ৪২ ভাগ। গত বছর একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোস এ জরিপ পরিচালনা করে আর্নস্ট এন্ড ইয়ং নামের একটি একাউন্টিং প্রতিষ্ঠানের পক্ষে। তবে তারা আলাদা করে কোন দেশের তথ্য পরিবেশন করে নি। কিছু প্রশ্নের জবাব উঠে এসেছে ওই সার্ভেতে। তা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় তারা কি তাদের দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো আগের বছরের তুলনায় আর্থিক প্রতিবেদন ভাল দিয়েছে কিনা। জবাবে নাইজেরিয়া, স্লোভেনিয়া, রাশিয়া, স্পেন, ক্রোয়েশিয়া, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার অংশগ্রহণকারীরা হ্যাঁ বোধক জবাব দিয়েছেন। তবে অনেকেই মনে করেন কোম্পানিগুলোর অতিরিক্ত লাভের টার্গেট বেধে দেয়ার কারণে শীর্ষ কর্মকর্তারা দুর্নীতি করতে বাধ্য হন। তাকে বছর শেষে দেখাতেই হয় যে, তার প্রতিষ্ঠান লাভ করেছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV