চকলেট খাওয়া বাড়ান, নোবেল পুরস্কার জিতুন!
ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের গবেষণায় বেরিয়ে এসেছে এক মজার অথচ গুরুত্বপূর্ণ তথ্য। গবেষণায় দেখা গেছে, যে দেশে মানুষ যত বেশি ডার্ক বা গাঢ় রঙের চকলেট খান, সে দেশের মানুষ তত বেশি নোবেল পুরস্কার পান। কিছুটা আজব হলেও, খবরটা গুজব নয়। সেক্ষেত্রে অবশ্যই সুইসরা সর্বাগ্রে। এরপরেই রয়েছেন সুইডিশ ও ড্যানিশরা। অর্থাৎ সুইজারল্যান্ড, সুইডেন ও ডেনমার্কে সবচেয়ে বেশি মানুষ গাঢ় রঙের চকলেট খেয়ে থাকেন। তারা নোবেল জয়ের ক্ষেত্রেও এগিয়ে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান আহামরি কিছু নয়। বরং তারা খানিকটা পিছিয়েই। তাদের অবস্থান মাঝখানের সারিতে। অদ্ভুত এ বিশ্লেষণটি করেছেন ফ্র্যানজ মেসেরলি। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র যদি আরেকজন নোবেল বিজয়ী পেতে চায়, তবে দেশটির অধিবাসীদের সাড়ে ১২ কোটি কেজি গাঢ় রঙের চকলেট খেতে হবে। অর্থাৎ মার্কিন নাগরিকদের চকলেট খাওয়া বাড়াতে হবে। মেসেরলি নিউইয়র্কের একটি হাসপাতালে হাইপারটেনশন কর্মসূচি পরিচালনা করছেন। তিনি জানালেন, সুইজারল্যান্ডের অধিবাসীরা অর্থাৎ সুইসরা প্রতি বছর গড়ে ৩ আউন্স বা ৮৫ গ্রামের ১২০টি চকলেট বার খায়। এর মধ্যে পুরুষ, নারী, শিশুরা অন্তর্ভুক্ত। মেসেরলি স্বীকার করেছেন, পুরো বিষয়টাই উদ্ভট। কিন্তু তথ্যে যে কোন গোলমাল নেই তাও তো অস্বীকার করার উপায় নেই। অবশ্য বিজ্ঞানের কিছু ভ্রান্ত দিকও হয়তো এর মধ্য দিয়ে সামনে চলে আসে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation