Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার নতুন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন, চট্টগ্রামবাসীর সাথে মতবিনিময়: তফসিল ঘোষণা, নির্বাচন ৩০ মে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: April 28, 2021 | 2:33 PM

https://www.facebook.com/USANewsNY/videos/747217612622374

ইউএসএনিউজঅনলাইন.কম : চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক এর নতুন নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন ও চট্টগ্রামবাসীর সাথে মতবিনিময়ের মাধ্যমে নতুন নির্বাচন তফসিল ঘোষণা করেছে। ২৩ এপ্রিল শুক্রবার বিকেলে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহ ২৫ এপ্রিল মঙ্গলবার থেকে ২ মে রোববার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা। মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ ৫ মে বুধবার, বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা। মনোনয়নপত্র বাছাই ৭ মে শুক্রবার, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা। আপিলের সময়সীমা ৮ এপ্রিল শনিবার, বেলা ১টা থেকে বিকেল ৩টা। আপিলের শুনানী ও রায় ৯ মে রোববার, বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১১ মে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে শনিবার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে রোববার। ব্রুকলীনস্থ সমিতি ভবন (নির্বাচন কমিশনের কার্যালয়), জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টার, ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্ট এবং জ্যামাইকাস্থ আমেরিকান শিপিং এন্ড লজিষ্টিক ইনক থেকে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সমিতির নির্বাচন কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সংগঠনের উদ্ভুত পরিস্থিতি তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতোপূর্বে চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক এর নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। ১৮ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ও সিনিয়র নেতৃবৃন্দদের সমঝোতায় সমিতির গঠণতন্ত্র ১৫ ধারা স্থগিত করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেই নির্বাচন কমিশনের প্রধান ছিলেন শাহজাহান মাহমুদ। কমিশনের সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রয়াত সভাপতি আব্দুল হাই জিয়া। নির্বাচন কমিশনের প্রথম সভায় উপস্থিত সকল কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক কমিশনের সুবিধার্থে তিনটি উপ কমিটি গঠন করা হয়।

কমিটিগুলো হচ্ছে অর্থ উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপ-কমিটি। কিন্তু বিলুপ্ত নির্বাচন কমিশনার প্রধান শাহজাহান মাহমুদ কতিপয় ব্যক্তিকে খুশি করার জন্য তা আর বাস্তবায়ন করেন নি। দ্বিতীয় সভায় সকল নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত ছিল সদস্য ফরমের বাম পার্শ্বে প্রধান নির্বাচন কমিশনার এবং ডান পাশে নির্বাচন কমিশনারের নাম থাকবে। কিন্তু সদস্য ফরমে এক পার্শ্বে সভাপতির নাম এবং অন্য পার্শ্বে প্রধান নির্বাচন কমিশনারের নাম স্থান পায়। প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত না মেনে কতিপয় ব্যক্তির পরামর্শে নতুন ফরম তৈরী করা হয়, যা অন্যান্য নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ অবগত ছিলেন না। শাহজাহান মাহমুদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। পরবর্তীতে নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু ও সাঈদ মুর্শেদ রেজভীকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। যা সংগঠনের গঠণতন্ত্রের কোন ধারা ও উপধারাতে নেই। প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ কমিশনের সাথে কোন আলোচনা ছাড়া নিজ ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করতেন। সমিতির মান সম্মান ক্ষুন্ন করে ব্যক্তিকে মূল্যায়ন করে কাজ করতেন এবং তিনি নিজ ইচ্ছামাফিক বার বার সদস্য পদ নবায়নের তারিখ পরিবর্তন করে ৭ মাস অতিবাহিত করেন।
মোহাম্মদ হাছান চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, আমরা শাহজাহান মাহমুদকে সমিতির অফিসে বসতে বললে তিনি বলেন প্রয়াত সভাপতি আব্দুল হাই জিয়ার জানাজার সময় করোনা নিয়ে তার পরিবার অফিসে প্রবেশ করেন, সেই অজুহাতে সমিতির অফিসে যেতেন না। সমিতির নতুন সদস্য ফি ব্যাংকে জমার জন্য একাউন্ট খুলতে বললে নানানভাবে ব্যক্তির উদাহারণ দিয়ে ব্যাংকের একাউন্ট খুলতে চান না। নির্বাচন কমিশনারের সাথে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র নেতৃবন্দের ভার্চ্যুয়াল মতবিনিময়ের সিদ্ধান্ত হয় যে, একজন সাবেক সভাপতিসহ প্রধান নির্বাচন কমিশনার নতুন ব্যাংক একাউন্ট খুলবেন। কতিপয় ব্যক্তির প্ররোচনায় সেই সিদ্ধান্তও তিনি বাস্তবায়ন করেননি। আমাদের অজান্তে সমিতির ব্যাংক একাউন্ট হতে দশ হাজার ডলারের চেক ব্যক্তিগত নামে নিজ একাউন্টে জমা প্রদান করেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাছান চৌধুরী গঠণতন্ত্র মোতাবেক নিরপেক্ষ, সুন্দর, স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা এডভোকেট নিজাম উদ্দিন আহমেদ সহ সাবেক ও বর্তমান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমিতির অন্যতম সহ সভাপতি মাসুদ সিরাজী ও সাবেক সভাপতি কাজী আযম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরে নির্বাচন কমিশনের উদ্যোগে চট্টগ্রামবাসীর সাথে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে। সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং কমিশনের অন্যতম সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম ও সরোয়ার জামান, সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ ও আবু তাহের, সাবেক নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন, কোষাধ্যক্ষ মীর কাদের রাসেল, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, আবুল কাসেম (চট্টল কাসেম), তৌহিদুল আলম, এরশাদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি হেলাল মাহমুদ ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ওয়াসিম সিদ্দিকী, জসিম চৌধুরী, মোঃ আজম, সেলিম হারুন, আইয়ুব আনসারী, আলী আকবর বাপ্পী, নাজিম উদ্দীন, স্বপন চৌধুরী, মোঃ মনসুর বাবু, এরশাদ চৌধুরী, হাজী আবদুর রহমান, শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা সূত্র জানায়, চট্টগ্রাম সমিতি ইউএস’র বর্তমান নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে গত ৪ এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম শুরু হয়। এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর দু’দিন প্রয়াত সভাপতি আবদুল হাই জিয়ার শপথের মাধ্যমে মোট ৯ জনের নির্বাচন কমিশন গঠিত হয়। ওই কমিশনের প্রধান নির্বাচিত হন শাহজাহান মাহমুদ। কিন্তু কমিশন বিগত ৬ মাসে নির্বাচন সংক্রান্ত কোন কর্মসূচী গ্রহণ করেন নি। শুধু কয়েকদিন পর পর ওই নির্বাচন কমিশনের পত্রিকায় বিজ্ঞাপন ছাড়া আর কোন অগ্রগতি চট্টগ্রামবাসী দেখেনি। সমিতির গুটিকয়েক ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন। তার এই ব্যর্থতার দায় সমিতি নেবে না।
কার্যকরি কমিটি ও সমিতির সাধারণ সদস্য ঐক্যবদ্ধ হয়ে গত ২৭ মার্চ বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। সভায় সমিতির উদ্ভুত পরিস্থিতির বিষয়ে বিষদ আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একযোগে ঐ ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের জোর দাবী জানান। পরে সভার সিদ্ধান্ত মোতাবেক সকলের শতভাগ সমর্থনে শাহজাহান মাহমুদ নেতৃত্বাধীন ৯ সদস্যের নির্বাচন কমিশন বাতিল করে নতুন ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নতুন কমিশনের প্রধান মনোনীত হন হাসান চৌধুরী। কমিশনের অপর সদস্যরা হলেন আবু তালেব চৌধুরী চান্দু, মোর্শেদ রিজভী, নাছির উদ্দিন ও নেজাম আহমেদ। গত ৪ এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করে। গত ২৩ এপ্রিল সাধারণ চট্টগ্রামবাসীর সাথে মত বিনিময়ের মাধ্যমে তারা নতুন নির্বাচনের তফসীল ঘোষনা করে।
সূত্রমতে, সংগঠনের গঠনতন্ত্রের ১৫ ধারায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করার বিধান রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV