চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র নয়া কমিটি : এমলাক সভাপতি, আশিক সম্পাদক পুন: নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত ২০ জানুয়ারী এসোসিয়েশনের দ্বি-বাষিক (২০১৯-২০২০) এই কমিটি গঠন করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে আলোচনার ভিত্তিতে সবশেষে একটি প্যানেল হওয়ায় নির্বাচন কমিশন এই প্যানেলটিকে নির্বাচিত ঘোষণা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কমিটিতে এমলাক হোসেন ফয়সাল সভাপতি, আশিক মাহমুদ সা. সম্পাদক পুন: নির্বাচিত হন। খবর ইউএনএ’র।
চবি এলামনাই এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ নুরুল ইসলাম জানান, নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- এমলাক হোসেন ফয়সল, সিনিয়র সহ সভাপতি- প্রফেসর মোহাম্মদ সোলায়মান, সহ সভাপতি- মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম ও ড. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক- আশিক মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ বদিউল আলম, সহ সাধারণ সম্পাদক- প্রিন্সিপাল আমেনা শাহীন, কোষাধ্যক্ষ- মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক- কাউসার সর্দার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অধ্যাপক নুরুল মোস্তফা রইচী, ক্রীড়া সম্পাদক- জাকি ওমর আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ নুরুল আমিন এবং সমাজকল্যাণ সম্পাদক- তাসনিম নাসরিন। কার্যনির্বাহী সদস্য- ড. আবুল কাশেম, এডভোকেট কায়রুল বাসার, শামীম আরা শবনাজ, মোহাম্মদ নুরুল আনোয়ার, এস আই কালাম, মোহাম্মদ খালেদ হোসাইন, বদরুল হক আজাদ ও মোহাম্মদ ইমতিয়াজ।
এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যগণ হলেন- ড. শওকত আলী, মোহাম্মদ এনামুল হায়দার, প্রফেসর দেলওয়ার হোসেন, এটর্নি আব্দুল আজিজ ও ডা. আতাউল গণি ওসমানি। উল্লেখ্য, তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন সামসুল ইসলাম মজনু ও প্রফেসর কাজী ইসমাইল।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী