চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আধুনিকায়নের জন্য আমেরিকা থেকে চবিয়ানদের ১৫ লাখ টাকা প্রেরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনা মহামারীর এ দুঃসময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও করোনা চিকিৎসার উপযোগী করে গড়ে তোলার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্ক, চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম (ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া) ও বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে ১৫ লাখ টাকা প্রেরণ করা হয়েছে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী চবিয়ান, স্বদেশ ও আমেরিকা থেকে আরো সাহায্য পাঠানোর মাধ্যমে ৮৫ লাখ টাকার লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তারা আশা প্রকাশ করছেন।
সংগঠনের এক প্রেস বিজ্ঞতিতে জানান হয়, শতাব্দীর এই মহা দুর্যোগে মানবতার সেবায় কাজ করার প্রয়াসে উত্তর আমেরিকা, ইউরোপ অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যে বসবাসকারী চট্টগগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ একের পর এক ভার্চুয়াল আলাপচারিতায় বিশ্বজুড়ে জাগরণ তুলেছে। এ আলাপচারিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান প্রবাসী চবিয়ানদের এ উদ্যোগকে স্বাগত জানান।
চাকসুর সাবেক সাধারণ সম্পাদক ড. জমির চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক এর সাংস্কৃতিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু ও অন্যান্য চবিয়ানদের সাথে ১১ আগস্ট ভার্চুয়াল আলাপচারিতায় দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা ওঠে আসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক’র সাধারণ সম্পাদক এস. এম. ইকবাল ফারুকের শাশুড়ী করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে চট্টগ্রামে মৃত্যুর পর সবাই মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারই আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক’র প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্সের প্রস্তাবে আমেরিকা ও বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী চবিয়ানদের নিয়ে “চিটাগাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাব্রড’স কোভিড-১৯ গ্লোবাল
ইনিশিয়েটিভ” নামে একটি আহবায়ক কমিটি কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মিজানুর রহমান মিয়া, উপদেষ্টা প্রফেসর ড. আশরাফ উদ্দিন আহমেদ, প্রফেসর ড. হারুন খান, প্রফেসর আনিস আহমেদ (ভয়েস অব আমেরিকা), প্রফেসর ড. শফিকুর রহমান, প্রফেসর ড. কাজী সদরুল হক, প্রফেসর ড. সেলিম উল্লাহ বাহার, প্রফেসর ড. গওসার রেজা, শামীম চৌধুরী, রেজাউল করিম সগীর, পারভেজ কাজী, সামছুদ্দীন আজাদ, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ শাহারিয়ার, সাবের চৌধুরী ও গাজী সিরাজুল ইসলাম। আহবায়ক ড. জমির চৌধুরী, যুগ্ম আহবায়ক অধ্যাপক জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, সেকান্দর চৌধুরী, রাজিব কুমার (ইউকে), মোহাম্মদ নুরুল আলম, আজিম উদ্দিন আহমেদ (চাকসুর সাবেক সাধারণ সম্পাদক), শামীম আল মামুন, সরোজ বড়–য়া, বিষ্ণু গোপ, সদস্য সচিব মুহাম্মদ আবদুল আজিজ নঈমী, যুগ্ম সদস্য সচিব সাবিনা শারমিন নিহার, শিবলী ছাদেক শিবলু, কোষাধ্যক্ষ মাহমুদ আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ দিলওয়ার হাসান, প্রচার ও প্রকশনা সম্পাদক মো: মোশাররফ হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. ইকবাল ফারুক, আন্না আলী, সিরাজুল হক, জামিলা ইলিয়াস চট্টলা, হাসান মাহমুদ, নাহিদা আলী, মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক লুৎফুর রহমান, অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, অ্যাডভোকেট নাজনীন মামুন, অধ্যাপক নোয়াব মিয়া, শাহেদ আলী, মোহাম্মদ এয়াকুব উদ্দীন চৌধুরী, মিজানুর রহমান খান, কাজী জামান, আবদুস সবুর খান, মোহাম্মদ নিজাম উদ্দীন, কবিতা সেন, আনোয়ারুল করিম, সুমিত্রা সেন, মোহাম্মদ ভূঁইয়া (আতিক) প্রমুখ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests