Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সভাপতি আবদুল হাই জিয়া আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: December 8, 2020 | 12:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, চট্টগ্রাম সমিতি ইউএসএ এর সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই জিয়া (৬৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আগের দিন রোববার হার্ট অ্যাটাকের শিকারে আবদুল হাই জিয়া গুরুতর অসুস্থ হলে তাকে এষ্টোরিয়ার মাউন্ট সানাই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতলে ভর্তির পর থেকেই তিনি জ্ঞানহীন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। তাঁর ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
একটি সূত্রের বরাত দিয়ে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান জানান, গত ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ব্রুকলীনে চট্টগ্রাম সমিতি ভবনের সামনে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রয়াত শিক্ষক আবুল কালাম আজাদের জানাজায় সমিতির সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন আবদুল হাই জিয়া। এর দু’দিন পরেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। গত রোববার (৬ ডিসেম্বর) রাতে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উক্ত জানাজায় অংশগ্রহণকারী আরো কয়েকজন ইতোমধ্যে কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন বলে একই সুত্র জানিয়েছে। তাছাড়া মরহুম শিক্ষক আবুল কালাম আজাদের পরিবারের কয়েকজন কোভিড আক্রান্ত বলে জানা গেছে।
চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম সোমবার রাতে আব্দুল হাই জিয়ার পরিবারের বরাত দিয়ে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই জিয়া নিউইয়র্কের এস্টোরিয়ার ডিটমার্সে সপরিবারের বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্য সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। কাজী আজম মরহুম জিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV