Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা একাংশের সংশোধিত নির্বাচনী তফসীল ও আচরণবিধি ২০২১ প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: May 6, 2021 | 7:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্ক একাংশের সংশোধিত নির্বাচনী তফসীল ও আচরণবিধি ২০২১ প্রকাশ করেছে। পূর্ব ঘোষিত ৬ই জুনের পরিবর্তে আগামী ২৯শে মে শনিবার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
চট্টগ্রাম সমিতি একাংশের প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সকল পক্ষের জোরালো আবেদনের পরিপ্রেক্ষিতে এবং গ্রীষ্মের ছুটিজনিত কারণে পরিবার স্বজন নিয়ে চট্টগ্রাম ভ্রমন পরিকল্পনার জন্য নির্বাচন ত্বরান্বিত করার সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচন কমিশন। ৬ই জুনের পরিবর্তে আগামী ২৯শে মে শনিবার নতুন তারিখ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে। একটি সুন্দর, সুষ্ঠু এবং সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, সকলের সাহায্য, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি প্রগতিশীল কমিটি গঠন করা সম্ভব। তিনি বলেন, ভোটার তালিকায় কোন ধরনের ভূল সংশোধন করতে হলে আগামী ১৫ই মে বিকেল ৫টার মধ্যে যথাযথ প্রমানসহ নির্বাচন কমিশকে অবহিত করতে হবে। এরপর কোন ধরনের আবেদন গ্রহনযোগ্য হবে না। কভিড-১৯ ভাইরাস রোগের প্রকোপ, দূযোর্গ আবহাওয়া, ধর্মীয় আচার-আচরণ, ভোটারদের সুবিদ্বার্থে উপরোক্ত নির্বাচনী কার্যক্রম সময়সূচী পরিবর্তন-পরিবর্ধণশীল হবে জানিয়েছে নির্বাচন কমিশন।
নতুন সংশোধিত নির্বাচনী তফসীল ও আচরণবিধি অনুযায়ী ভোট কেন্দ্র, মনোনয়ন পত্র বিতরণ ও দাখিল/গ্রহণ চট্টগ্রাম ভবন, ৫৪৫ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক ১১২১৮ তে অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ: ফোন: (৬৪৬) ৫৭৫-৯৬৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV