চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার সদস্য নবায়ন, সংগ্রহ অভিযান
ইউএসএনিউজঅনলাইন.কম : চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্ক এর আসন্ন নির্বাচন উপলক্ষে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান চলছে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচন ২০২১-২০২২ সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রথম পর্যায়ে সমিতির সদস্যপদ ও নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সমিতির কার্যালয়ে আগামী শনিবার ও রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্বাচন কমিশনার জসীম উদ্দিন ও মাষ্টার নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত থাকবেন। আগামী রোববার বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত জ্যাকসন হাইটস্থ কর্ণফুলী ট্রাভেল্সে নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ, রতন চৌধুরী ও আবু তালেব চৌধুরী চান্দু উপস্থিত থেকে সদস্যপদ ও নতুন সদস্য সংগ্রহ করবেন। এছাড়া রোববার বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত জ্যামাইকার হিলসাইডস্থ ষ্টার কাবাব রেষ্টুরেন্টে নির্বাচন কমিশনার মুজিবুল হক ও মোঃ জয়নাল আবেদীন উপস্থিত থেকে সদস্যপদ ও নতুন সদস্য সদস্য সংগ্রহ করবেন।
চট্টগ্রাম সমিতি নির্বাচন কমিশন চট্টগ্রামবাসীদের উল্লেখিত স্থানে যথাসময়ে উপস্থিত থেকে সমিতির সদস্য হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এবং সদস্যপদ ও নতুন সদস্য সংগ্রহের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। বিস্তারিত জানার জন্য শাহজাহান মাহমুদ, প্রধান নির্বাচন কমিশনার, ৬৪৬-৫৭৫-৯৬৪৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030