Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

চট্রগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি আমেরিকা’র অভিষেক ও বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: March 25, 2019 | 4:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ চট্রগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি এলামনাই এসোসিয়েশান, আমেরিকা (একটি অলাভজনক রেজিস্ট্রিকৃত পেশাজীবি প্রতিষ্ঠান) অন্তর্ভুক্ত এর কার্যবছর ২০১৯-২০২০-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শনিবার, ২৩ শে এপ্রিল ২০১৯ তারিখে নিউ ইয়র্কের তাজমহল পার্টি হল, (১৪৮-০১ হিল সইড অ্যাভেন্যু, জামাইকা, নিউইয়র্ক -১১৪৩৫) এ এক বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়|

বাংলাদেশ এবং আমেরিকার জাতিও সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানমালার শুরু হয়, প্রাক্তন সভাপতি গোলাম রিয়াসত সোবহান এর ভাষণের পর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানের শপথ শুরু হয়| শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী মাহবুব আহমেদ|
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি : মোহাম্মদ একরাম উল্লাহ -সভাপতি , জিয়াউল হক – সাধারণ সম্পাদক, খাইরুল মোস্তফা – কোষাধ্যক্ষ, ওমর চৌধুরী – সাংস্কৃতিক সম্পাদক, শোয়েব চৌধুরী – ভবিষ্যত সভাপতি| শপথ গ্রহণের পর নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ একরাম উল্লাহ সম্মানিত উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিশেষ বক্তব্য রাখেন|
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পরিষদের অভিনন্দন ও নতুন পরিষদের শুভকামনা ছাড়াও সংগঠনের কার্যাবলী ও উদ্দেশ্য তুলে ধরেন| সংগঠনটি এর সদস্য ও তাদের পরিবারদের নিয়ে নিয়মিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ছাড়াও নানা রকম পেশা সংক্রান্ত কর্মকান্ডও আয়োজন করে থাকে, যেমন, সেমিনার, পেশাসহায়ক শিক্ষাকার্যক্রম, এবং বাংলাদেশে মেধাবী প্রকৌশল ও স্থাপত্য শিক্ষার্থীদের বৃত্তি প্রদান| বিশেষত: আমেরিকায় নবঅভিবাসী প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত প্রতিষ্ঠা লাভে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে| এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমেরিকার বিভিন্ন শহর/রাজ্য হতে এলামনাইরা আসেন| অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ভবিষ্যত সভাপতি শোয়েব চৌধুরী|

অভিষেক পর্বের পর আমন্ত্রিত ও সংগঠনের বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত,কবিতা ও নৃত্য দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে মধ্যরাত পর্যন্ত| সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ডঃ তনিমা হাদি,বিবর্তন ব্যান্ড এর রাজীব এবং শোভন, নূতন দত্ত, ডঃ ণিপু চৌধুরী, নুহা কাউসার, নুসরাত মোর্শেদ, মোহাম্মদ একরাম উল্লাহ, মোঃ মনিরুজ্জমান আকন, ওমর চৌধুরী, লাবিবা, প্রিয়াঙ্কা দাস, সেলিনা মোস্তফা, আয়েশা আক্তার, সোবহান চৌধুরী ও ফরিদা চৌধুরী|

অনুস্থান এর পক্ষ হতে বিশেষ অতিথিদের ফুলের তোরা প্রদান করে সন্মান প্রদর্শন করা হয়| কানাডা হতে চট্রগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ টেকনোলজি এলামনাই, কানাডার সভাপতি-জাফর চৌধুরী, উপসভাপতি-এ কে এম ফজলুল কারিম, সাধারণ সম্পাদক- মোঃ মনিরুজ্জমান আকন, ফাঊনডার মেম্বার এবং অতীত সভাপতি – সৈয়দ আব্দুল গফফার চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| সভাপতি জাফর চৌধুরী এই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জমান আকন সঙ্গীত পরিবেশন করেন| অনুষ্ঠান পরিচালনা করেন ওমর চৌধুরী ও প্রিয়াঙ্কা দাস|

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV