Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর দফায় দফায় হট্টগোল : যুক্তরাষ্ট্রে ২৯ বছরেও কেউ দেখেনি এমন বাজে ‘ফোবানা’!

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: September 7, 2016 | 10:13 PM

সাবেদ সাথী : গত উনত্রিশ বছরে যা ঘটেনি এবারে তাই ঘটল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত তিন দিনের ফোবানা সম্মেলনে। চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর দফায় দফায় হট্টগোল আর দর্শকশ্রোতাদের জিম্মি করার ঘটনা দিয়ে গত রবিবার শেষ হয়েছে প্রবাসে বাংলাদেশিদের মিলনমেলা নামে পরিচিত এ ফোবানা সম্মেলন। গত শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনের পার্শ্ববর্তী ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন শেরাটন পেন্টাগন সিটি হোটেলে ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসি থেকেই যাত্রা শুরু হয়েছিল এই ফোবানা সম্মেলনের। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন (বাগডিসি)-এর আয়োজনে এবারে ৩০ তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলনের শেষ ২ দিনে নিরাপত্তাকর্মিদের হাতে জিম্মি হয়ে পড়েছিল ২ শতাধিক শিশু-কিশোরসহ সহস্রাধিক দর্শকশ্রোতা। মিলনায়তনের ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শক সমাগম হওয়ায় শনি ও রবিবার মিলনায়তনের ভেতরের দর্শকদের জন্য শৌচাগারে যাওয়া আসা বন্ধ করে দেওয়া হয়। যা গত উন্ত্রিশ বছরে অন্য কোন ফোবানা সম্মেলনে ঘটেনি। যারা কোমলমতি শিশু-কিশোরদের জন্য প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। তাঁরা ২/৩ ঘন্টা যাবত আটকা পড়েছিলেন বাইরে। শেষ দুই দিনে প্রায় ৫ ঘণ্টা করে সহস্রাধিক দর্শক শ্রোতাদের জিম্মি করে রেখেছিলেন নিরাপত্তা কর্মীরা। ফোবানা কর্তৃপক্ষের এ ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন শতশত দর্শক।

শুধু তাই নয় গত শনি ও রবিবার দুই দিনে অনলাইনে টিকেট কেটে তিন শতাধিক দর্শক গেটের বাইরে অপেক্ষা করলেও তারা কেউই ভেতরে প্রবেশ করতে পারেনি। রবিবার রাত সাড়ে ১২টার দিকে দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার গান শুনতে আসা দর্শকরা ভেতরে ঢুকতে না পেরে হল রুমের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা  নিরাপত্তাকর্মীসহ ফোবানা সংশ্লিষ্টদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ দর্শকশ্রোতারা ফোবানার লোকজনদের ওপর মারমুখী হয়ে উঠেন। পরে নিরাপত্তাকর্মীরা অগ্রিম ও অনলাইনে কেনা টিকেটের মূল্য ফেরতের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ফোবানা আয়োজক ও স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর অব্যবস্থাপনার দায় স্বীকার করে দর্শক-শ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি পূর্বে কেনা টিকিটের মূল্য ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে কাউকেই টিকেটের অর্থ ফেরত দেওয়া হয়নি। এটা একটি বড় ধরনের প্রতারনা বলে দর্শকরা অভিযোগ করেন। মিলনায়তনের ধারন ক্ষমতার চেয়ে অনলাইনে কেন অতিরিক্ত টিকেট বিক্রি করা হয়েছে দর্শকদের এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি ফোবানা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত উনত্রিশ বছরের মধ্যে সবচেয়ে নিম্নমানের ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হল ওয়াশিংটনে। স্বয়ং ফোবানা ষ্টিয়ারিং কমিটির অনেক সদস্যও এমন মন্তব্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ফোবানা কমিটির অনেকেই বলেছেন অনেকদিন ধরে আমরা ফোবানাকে নানাভাবেই সহযোগিতা করে আসছি, কিন্তু এত নিম্নমানের ব্যবস্থাপনা এর আগে কখনো দেখিনি।

গত শনিবার রাত দেড়টার দিকে মঞ্চে উঠানো হয় দেশের জনপ্রিয় শিল্পী বেবী নাজনীনকে। তিনি মাত্র  ২/৩টি গান পরিবেশনের পরই হঠাৎ করেই হোটেল কর্তৃপক্ষ তাঁর মাইক বন্ধ করে দেয়। ফলে বেবী অপমানিত বোধ করেন। তিনি ফোবানার স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীরকে বলেন, এমন ঘটনা একজন শিল্পীর জন্য চরম অপমানজনক। এ ঘটনার জন্য বেবী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। প্রসঙ্গত বেবী নাজনীন মঞ্চে উঠেই সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার পক্ষে দর্শকদের শুভেচ্ছা জানান।

ঘন্টার পর ঘন্টা ফ্যাশন শো আর বাচ্চাদের নাচ দেখিয়ে কেন ১০ মিনিট কেন একজন বড়মাপের শিল্পীকে মঞ্চে উঠানো হল দর্শকরা এমন প্রশ্নে জর্জরিত করে তোলেন ফোবানা কর্তৃপক্ষকে। এ প্রসঙ্গে ফ্লোরিডার অরলান্ডো থেকে আসা দর্শক নুরুল ইসলাম নুরু কালের কন্ঠ’কে বলেন, আমি চৌদ্দশত মাইল গাড়ি চালিয়ে এ অনুষ্ঠান দেখতে এখানে এসেছি। এরা যা দেখাচ্ছে, তার চেয়ে আমাদের ছেলেমেয়েরা ভাল দেখাতে পারে। আমরা এসেসি মাত্র দেশের নামিদামি শিল্পীদের গান শুনতে। এদের কোন কান্ডজ্ঞান নেই কখন কোন শিল্পীকে মঞ্চে উঠাতে হবে।
ম্যারিল্যান্ড থেকে আসা শারমিনা রহমান কালের কণ্ঠকে বলেন, আমি খুবই বিরক্ত। আমরা অর্থ ব্যয় করে কোন ফ্যাশন শো দেখতে আসিনি। আমারা গান শুনতে এসেছি।

কানেকটিকাট থেকে সপরিবারে ফোবানা সম্মেলনে এসেছিলেন মোহাম্মদ শাহীন। তাঁদের সঙ্গে আরো একটি পরিবার এসেছিলে। তাঁরা শুক্রবার তিনদিনের জন্য অগ্রিম টিকেট কিনে নেন, কিন্তু শনিবার ও রবিবার রাত নয়টার পর তাঁরা আর মিলনায়তনে প্রবেশ করতে পারেনি। তাঁরা অভিযোগ করে বলেন, ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শক হওয়ায় মুল দরজা বন্ধ করা হয়েছে কিন্তু পেছনের দরজা দিয়ে স্থানীয় মুখ চেনা লোকদের ভেতরে প্রবেশ করে দেখা গেছে। এ নিয়ে নিরাপত্তা কর্মিদের সঙ্গে তাঁদের বাক-বিতন্ডাও হয়েছে। তাঁরা আইফোনে এ দৃশ্যের ছবি ও ভিডিও করে রেখেছন বলে কালের কণ্ঠকে জানান।

গত শুক্রবার রাত ৯টায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উদ্বোধন করেন এ সম্মেলনের। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধশত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় এবারের সম্মেলনে। এছাড়াও বিভিন্ন ধরনের সেমিনার অনুষ্ঠিত হয়। মুল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি সংগঠন অর্থের বিনিময়ে তালিকাভুক্ত হয়েও তাঁদের শ্লটে শিল্পীদের পারফর্ম করাতে পারেননি।  এ জন্য তাঁরা অনুষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক শিব্বির আহমেদ ও সাংস্কৃতিক চেয়ারপার্সন আবু রুমিকে দোষারোপ করেছেন। তাঁদের কান্ডজ্ঞানের অভাবেই তিনদিনের পুরো অনুষ্ঠানটি জগাখিচুরিতে পরিণত হয়। তা নাহলে আন্তর্জাতিক মানের শিল্পী নচিকেতার গানের পরে স্থানীয় শিল্পীদের নাচ বা ফ্যাশন শো কিংবা বেবী নাজনীনের গানের মধ্যখানে মাইক বন্ধ করে দেওয়া হয় কীভাবে? এবারের ফোবানায় শ্লট বা অনুষ্ঠান ছিনতাইসহ সবচেয়ে বেশি স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মিড কন্টিনেন্টাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যানসাস এর সভাপতি ও ফোবানার আউটস্টান্ডিং কমিটির সদস্য রবিউল করিম বেলাল অভিযোগ করে কালের কণ্ঠকে জানান তাঁর সংগঠনের নামে তালিকাভুক্ত একটি শ্লোটে তাঁর নির্দিষ্ট শিল্পীর গান করার কথা ছিল। কিন্তু সেই শিল্পীকে গান গাইতে দেওয়া হয়নি। কেবা কারা তাঁর অর্থ পরিশোধ করা সেই শ্লোটটি ছিনতাই করেন। এ বিষয় নিয়ে তিনি ব্যবস্থাপনা পরিচালক শিব্বির আহমেদ ও সাংস্কৃতিক চেয়ারপার্সন আবু রুমির সঙ্গে কথা বলে কোন সদুত্তর পাননি। তিনি এঁদের বিরুদ্ধে শ্লোটে ছিনতাইয়ের অভিযোগ করে করে বলেন, জীবনে অনেক ফোবানা সম্মেলনে গিয়েছি, কিন্তু এমন সীমাহীন অব্যবস্থাপনা আর কোথাও দেখিনি। আগামী ফোবানা গুলোতে যেন এ ধরনের অনভিজ্ঞ ও আনাড়ি লোকদের হাতে গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব দেওয়া না হয় সে বিষয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন  করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস এর সভাপতি ও ফোবানা কমিটির সদস্য হাসমত মোবিন অভিযোগ করে কালের কণ্ঠকে বলেন, আমরা দূরে থাকি তাই আমাদের শ্লোটগুলো দেওয়া হয়েছে দুপুর ৩টা বা ৪টা থেকে। এ সময়ে সাউন্ড সিস্টেমের লোক ছাড়া আর কোন লোক ভেতরে থাকেন না। এই সময়ে  শ্লোটে গান করার চেয়ে শিল্পীদের ঘরে বসে গান গাওয়া অনেক বেশি লাভের। এ বিষয়ে তিনি বেশ কয়েকবার সাংস্কৃতিক চেয়ারপার্সন আবু রুমির সঙ্গে তিনি কথা বললে তাঁকে কোন পাত্তাই দেওয়া হয়নি। উনত্রিশ বছর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা (বাই) নামের সংগঠনটি ওয়াশিংটনে প্রথম ফোবানা সম্মেলনের আয়োজন করেছিল এবারের ফোবানায় সেই সংগঠনটির অনুষ্ঠান বাতিল করে দেওয়ায় পরিকল্পনা করেছিল একটি কূচক্রি মহল। শেষ মূহুর্তে উপস্থাপকের বদলে বাইরের কর্মকর্তারা নিজেরাই মাইক হাতে নিয়ে তাঁদের সংগঠনের নাম ঘোষণা করে মঞ্চে উঠে পড়েন।

নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে স্বাগতিক কমিটি :
স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর, আহবায়ক এটিএম আলম ও সদস্য সচিব নুরুল আমিন নুরু প্রথমদিন শুক্রবার ফোবানা সম্মেলন নিয়ন্ত্রনে রাখলেও পরের দু’দিন শনি ও রবিবার ফোবানা সম্মেলনের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন তাঁরা। কেউ তাঁদের কোন কথাই শুনছিল না। ভেতরে ও বাইরে দাপাদাপি করে বেরিয়েছেন। অত্যন্ত সুকৌশলে তাঁদের অজান্তেই ফোবানার সকল নিয়ন্ত্রণ হাতিয়ে নেন অন্য একটি গ্রুপ। তাঁরাই নিয়ন্ত্রণ করেছেন শেষ দুই দিনের ফোবানা। তবে মোহাম্মদ আলমগী ও সদস্য সচিব নুরুল আমিন নুরু চেষ্টা করেছেন নিজেদের আয়ত্বে নিয়ন্ত্রণ আনতে কিন্তু সবচেয়ে অসহায়ত্ববোধ করেছেন আহ্বায়ক এটিএম আলম। গত দুইদিনে তাঁর চোখেমুখে হতাশার ছাপ ফুটে উঠেছিল।

সাংবাদিকদের সঙ্গে নিরাপত্তা কর্মিদের দুর্ব্যবহার :
নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা মিডিয়াকর্মিদের অনেকেই তাঁদের ব্যাজ না পাওয়ায় মুলমঞ্চে ছবি তুলতে গিয়ে নানা সমস্যা দেখা দেয়। সিকিউরিটি চেয়ারপার্সন মোহাম্মদ রোমিও হক তাঁর অধিনস্থ নিরাপত্তা কর্মীর দ্বারা নিউ ইয়র্কের জনৈক সাংবাদিককে সামনে গিয়ে ছবি তুলতে নিষেধ করা হলে রোমিও হকের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। দর্শক শ্রোতাদের সামনেই চলে হট্টগোল। পরে মিডিয়া ও ফটোগ্রাফির দায়িত্বে নিয়োজিত এন্থোনি পিউস গমেজ ও কামরুল ইসলাম কামালের নেতৃত্বে বিষয়টি সুরাহা করা হয়।
ফোবানা নতুন নির্বাহী পরিষদ ঘোষণা :
ফোবানার নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান  হসেবে নির্বাচিত হয়েছেন আজাদুল হক। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলমগীর। সদস্য সচিব এম মাওলা দিলু।

অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সদস্য সচিব জাকারিয়া চৌধুরী,  কোষধ্যক্ষ হয়েছেন শাহ হালিম। ওয়াশিংটনে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের শেষ দিনে রবিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় ২৫ সদস্যের নতুন এই  পরিষদ গঠন করা হয়। উক্ত কমিটি আগামী এক বছর ফোবানার সকল কার্য্যক্রম পরিচালনা করবেন। ফোবানার নতুন কমিটিতে আউটষ্ট্যান্ডিং মেম্বার হয়েছেন নাহিদ চৌধুরী মামুন, এ টি এম আলম, নুরুল আমিন নুরু, জসিম উদ্দিন, আতিকুর রহমান, রেহান রেজা ও ড. আহসান চৌধুরী হিরু।

এছাড়া নির্বাহী অর্গানাইজেশন হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি, বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডা, বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশি এসোসিয়েশন অফ হিউষ্টন, মিড কন্টিনেন্টাল বাংলাদেশ এসোসিয়েশন অব কানসাস, বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ জার্সি, বাংলাদেশ কমিউনিটি অব লসএঞ্জেলস, বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ এক্সপাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস, বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস,  ড্রামা সার্কেল এবং বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়ল।
ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন আগামী বছর  ফ্লোরিডায়  এবং ২০১৮ সালে  জর্জিয়ার আন্টলান্টায় অনুষ্ঠিত হবে। আর তিনদিনের এ আয়োজনে ছিল আলোচনা সভা, সেমিনার, কাব্য জলসা, চলচ্চিত্র ও চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার  প্রায়অর্ধশত সংগঠন অংশ নেয় বলে আয়োজকরা জানিয়েছেন।

সাত বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হল ফোবানা অ্যাওয়ার্ড: 
সম্মেলন মঞ্চে ফোবানা পুরস্কারপ্রাপ্তরা এর আগে সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সাতজনকে দেওয়া হয় ফোবানা অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধে অবদানের জন্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, শিক্ষায় ‘মডার্ন ই-লার্নিং’-এর উদ্ভাবক ড. বদরুল হুদা খান, বিজ্ঞানে ড. আশরাফ আহমেদ, কম্যুনিটি অ্যাকটিভিস্ট ওয়াহেদ হোসেনী, পরিবেশ উন্নয়নে মুকিত মজুমদার এবং গবেষণায় আনশা জান্না ইসলামকে এ পুরস্কার দেওয়া হয়। সমাজকর্মী কালিপ্রদীপ চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

ফোবানার আগামী বছরের সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। ২০১৮ ফোবানা হবে আটলান্টায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV