নিউইয়র্কে বিশিষ্ট মানবাধিকার নেতা মুক্তিযোদ্ধা রতন বড়ুয়ার মৃত্যুতে শোকের ছায়া
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের মানবাধিকার নেতা ও বিশিষ্ট সমাজকর্মী মুক্তিযোদ্ধা রতন বড়ুয়া আর নেই। প্রবাসী বাংলাদেশিদের শোক সাগরে ভাসিয়ে গত ১ এপ্রিল মঙ্গলবার তিনি চলে গেলেন না ফেরার দেশে। অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সদালাপি অসাধারন এ মানুষটির মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে প্রবাসে নেমে আসে শোকের ছায়া। গত ১ এপ্রিল মঙ্গলবার ভোর ৬টায় নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছেলিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। মঙ্গলবার সকাল ১১টার পর রতন বড়ুয়ার মৃতদেহ রিচমন্ডহিলের একটি ফিউনারেল সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়। আগামীকাল শনিবার পর্যন্ত তাঁর মৃতদেহ সেখানে রাখা হবে। সকল আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত মানবাধিকার নেতা রতন বড়ুয়ার দেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। রতন বড়ুয়ার মৃত্যুতে প্রবাসে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রতন বড়–য়াকে ২০ মার্চ জ্যামাইকা হাসপাতালে ভর্তির পরই আইসিউতে নেয়া হয়। প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তার শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করে। চিকিৎসকরা অবশ্য এর আগেই তার সময় বেঁধে দেন।
আগামী রোববার তাঁর স্মরণে প্রবাসীদের সর্বজনীন শোকসভা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
রতন বড়–য়া চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিন মাদারসা গ্রামে এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি সর্বদাই প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন। প্রবাসীদের যে কোন সমস্যায় তাঁকে সবার আগে ছুটে আসতে দেখা গেছে। রতন বড়–য়া বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং নিউইয়র্কে আন্ত:ধর্মীয় সম্প্রদায়ের সমন্বয়কারী। মরহুম রতন বড়–য়ার আত্মার শান্তি কামনায় কম্যুনিটির সকলের আশির্বাদ কামনা করা হয়েছে।
রতন বড়–য়ার মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!