Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

চলে গেলেন হলিউড অভিনেতা রড টেলর

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: January 9, 2015 | 3:36 AM

না ফেরার দেশে চলে গেলেন হলিউড অভিনেতা রড টেলর। বৃহস্পতিবার আমেরিকার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় ‘দ্য বার্ডস’ খ্যাত এ অভিনেতার বয়স হয়েছিল ৮৪ বছর। টেলরের মেয়ে ফেলিসিয়া সিএনএন’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুর খবরে হলিউডজুড়ে নামে শোকের ছায়া। অস্ট্রেলীয়ায় জন্ম নেয়া এ অভিনেতা ক্যারিয়ারের শুরুতেই বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচিত হন। ১৯৫৪ সালে ‘দ্য কিং অব দ্য কোরাল সি’ ছবির মধ্য দিয়ে অভিনয়ে আসেন রড টেলর। এরপর একে একে তার অভিনীত বহু ছবি বক্স অফিসে শীর্ষে অবস্থান করে। ১৯৬০ সালে ‘দ্য টাইম মেশিন’ ও ১৯৬৩ সালে ‘দ্য বার্ডস’ ছবি দুটো তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল হয়েছে। এছাড়াও ‘সানডে দ্য নিউ ইয়র্ক’, ‘থার্টি সিক্স আওয়ারস’, ‘ম্যান হু হ্যাড পাওয়ার ওভার উইম্যান’, ‘ওয়ার্ল্ড উইথাউট এন্ড’সহ অসংখ্য ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন টেলর। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি সিরিজেও রয়েছে তার সুখ্যাতি। ১৯৬০-৬১ সালে ‘এবিসি’ নামের একটি টিভি সিরিজে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এতে প্রতিটি পর্বের জন্য ৩৭৫০ ডলার পারিশ্রমিক হিসেবে পেয়েছেন শক্তিমান এ অভিনেতা। ২০০৯ সালে ‘ইনগ্লোরিয়াস’ই ছিল তার সর্বশেষ অভিনীত ছবি। এরপর আর পর্দায় দেখা মেলেনি টেলরের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ