Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

চাঁদপুর-১ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত এহছানুল হক মিলনকে নির্বাচিত ঘোষণার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: September 21, 2010 | 11:24 PM

ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: চাঁদপুর-১ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত এহছানুল হক মিলনকে নির্বাচিত ঘোষণা করতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। গতকাল গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগদলীয় প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়ন দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হওয়ার প্রেক্ষাপটে ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোটের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলনকে অবিলম্বে নির্বাচিত ঘোষণার দাবি জানাচ্ছি। মহীউদ্দীন খান আলমগীর ওই নির্বাচনে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোটকেন্দ্র দখলের মাধ্যমে এহছানুল হক মিলনের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেন। আমরা আশঙ্কা করছি, অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে সর্বোচ্চ আদালতের এই রায়কে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা হতে পারে। এমনকি আইনের ভুল ব্যাখ্যা দিয়ে চাঁদপুর-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালানো হতে পারে বলেও আমরা অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি। এ পরিস্থিতিতে অসাধু মহলকে কোনো রকম ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে আদালতের রায়ের আলোকে অবিলম্বে আ ন ম এহছানুল হক মিলনকে চাঁদপুর-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রায় দেড় ডজন মামলায় মিলন কয়েক মাস ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মানবেতর জীবনযাপন করছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV