Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

চাঁদে বরফ, সিলভার ও পারদের সন্ধান

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: October 24, 2010 | 12:27 AM

রয়টার্স: চাঁদে বরফ আকারে কয়েকশ’ পাউন্ড পানি, সিলভার, পারদ ও অন্যান্য বিস্ময়কর কিছু রাসায়নিক পদার্থের সন্ধান পেয়েছে নাসা। গত বছর এক রকেট বিস্ফোরণ ঘটিয়ে চাঁদে পানি ছাড়াও অন্যান্য উপাদানের সন্ধান মিলেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা গত অক্টোবরে চাঁদে ক্যাবেয়াস আগ্নেয়গিরির জ্বালামুখের মতো একটি গর্তে রকেটটি পাঠায়। ওই গর্তটি সব সময় অন্ধকারাচ্ছন্ন থাকে। সেখানে বিস্ফোরণ ঘটালে সত্যিকার অর্থে কী হয় তা দেখার জন্যই রকেটটি পাঠানো হয়েছিল। এ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সাময়িকী অনেক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।তারা জানিয়েছে, সেখানে বরফ আকারে প্রচুর পানি, কার্বন মনোক্সাইড, এমোনিয়া এবং কিছু রুপালি ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে। চাঁদে স্যাটেলাইট সহযোগে পরিচালিত এ অভিযানটির নাম ছিল লুনার ক্রেটার অবজারভেশন অ্যান্ড সেনসিং স্যাটেলাইট বা সংক্ষেপে ‘এলসিআরওএসএস’।
রকেট বিস্ফোরণে চাঁদে প্রায় ৮০ থেকে ১০০ ফিট চওড়া গর্ত হয়ে বিপুলাকারে ধুলো, বাষ্প ও অন্যান্য উপাদানের ধূম্রজাল সৃষ্টি হয়। নাসার গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এন্থনি কোলাপ্রেটে জানিয়েছেন, ক্যাবেয়াসে যেসব উপাদান আছে তার ৫ দশমিক ৬ শতাংশই বরফ পানি দিয়ে গঠিত।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV