চাঁদ দেখা সাপেক্ষে সোমবার থেকে উত্তর আমেরিকায় রমজান শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আরবী ক্যালেন্ডার মোতাবেক শাবান মাসের পরই পবিত্র রমজান মাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ মে সোমবার থেকে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। ৫ তারিখ রবিবার দিবাগত রাত প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম রহমত, মাগফিরাত আর বরকতের মাস হিসেবে পরিচিত রমজানের আগমন ঘিরে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটির ঘরে ঘরে এবং মসজিদ আর ইসলামিক সেন্টারগুলোতে চলতে নানা প্রস্তুতি। সেই সথে গ্রোসারী স্টোগুলোতেও রমজান মাসের আকর্ষনীয় ও চাহিদাপূর্ণ জিনিসপত্র মজুত করা হচ্ছে। রমজান উপলক্ষ্যে নিউইয়র্কের রেষ্টুরেন্টগুলোতে ৬ থেকে ১০ ডলারের মধ্যেই ইফতারী বক্স পাওয়া যাবে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি নানা প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই কোন কোন মসজিদের পক্ষ থেকে রমজান মাসের ক্যালেন্ডার বিশেষ করে সেহরী-ইফতার ও নামাজের সময় সূচী সন্নিবেশিত করে ফ্রি প্রচার করা হচ্ছে। মসজিদে মসজিদে চলছে তারাবিহ নামাজের প্রস্তুতি। তারাবিহ নামাজে কোরআন খতমের লক্ষ্যে নিয়োগ করা হচ্ছে পবিত্র কোরআন মুখস্তকারী হাফেজ। আবার কোন কোন মসজিদে সুরা তারাবিহ পড়া হবে বলে তারও প্রস্তুতি নেয়া হচ্ছে। পাশাপশি মুসল্লীদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ প্রিসেঙ্কটগুলোর সাথে যোগাযোগ করে তারও ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত ম্যানহাটানের মদিনা মসজিদ, জ্যামাইকার জ্যামাইকা মুসলিম সেন্টার, আল আরাফা ইসলামিক সেন্টার, মসজিদ মিশন (হাজি ক্যাম্প), দারুস সালাম মসজিদ, ইকনা, ব্রকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ জামে মসজিদ, ওজনপার্কের আল আমান জামে মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস জামে মসজিদ, এস্টোরিয়ার আর আমীন ইসলামিক সেন্টার, শাহজালাল মসজিদ, গাউসিয়া মসজিদ, ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদ, পার্কচেষ্টার জামে মসজিদ ও ইসলামিক সেন্টার প্রভৃতি মসজিদ সূত্রে জানা গেছে এসব মসজিদগুলোতে রমজান মাস আগমন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অপরদিকে জ্যমাইকা, জ্যাকসন হাইটস, ওজন পার্ক, এস্টোরিয়া, ব্রুকলীন, ব্রঙ্কস প্রভৃতি বাংলাদেশী অধ্যুষিত এলাকার বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারীগুলোতে চলছে রমজানের বিশেষ বিশেষ সমাগ্রী মুজতকরণ। বিশেষ করে বুট-মুড়ি, ছোলা, পিয়াজসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমদানী করা হচ্ছে। বাংলাদেশ থেকে আমদানী হচ্ছে মুড়ি সহ ছোলা বুট। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমার থেকেও আসছে বিভিন্ন সামগ্রী। অনেক স্টোরে মুড়ি সেল দেয়া হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। সেই সাথে রেষ্টুরেন্টগুলোতেও চলছে ইফতার সামগ্রীর নানা প্রস্তুতি। বরাবরের মতো ইফতার সমগ্রীর মধ্যে থাকছে খেজুর, ছোলা বুট, পিয়াজো, বেগুনী, জিলাপি, বিরিয়ানী, খিচুরী, হালিম প্রভৃতি।
ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাইজ ও খলিল হালাল চাইনিজ-এর স্বত্তাধিকারী খলিলুর রহমান জানান, পবিত্র রমজান মাসে ১৪ আইটেেেমর ইফতারী বক্সের মূল্য থাকবে ৬.৯৯ থেকে ৭.৯৯ ডলার। রমজানে থাকবে স্বাস্থ্য সম্মত স্পেশাল ক্যাটারিং। তিনি জানান, গ্রাহকদের সুবিধার্থে পার্টি হল চালু করা হয়েছে। উপরে-নীচে মিলে ১৫০জন পার্টি হলে বসার সুযোগ রয়েছে।
ব্রঙ্কসের আল আসকা রেষ্টুরেন্টের ব্যবস্থাপক আলী হায়দার জানান গত বছরের মতো এবারো মুখরোচক নানা আইটেমে ইফতারী বক্স থাকবে। আমাদের রয়েছে ইফতারীর পার্টির ব্যবস্থা। এতে ১০০ থেকে ১৫০ জন অংশ নিতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেয়া হচ্ছে।
এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্ট সূত্রে জানা গেছে, এখানে রমজান মাসে ১২ আইটেমের উপরের ইফতারী বক্সের মূল্য থাকবে ৬ ডলার। এবার ইফতারীতে বিশেষ আকর্ষণ থাকবে ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার সমাগ্রীর আদলে ইফতার সামগ্রী তৈরী। কাস্টমারদের চাহিদা থাকলে প্রয়োজনে সেহরীরও ব্যবস্থা থাকবে।
এদিকে নিউইয়র্কে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে জেএমসিতে তারাবিহ নামাজ পবিত্র কোরআন খতম করা হবে। এজন্য তিনজন হাফেজ মনোনীত করা হয়েছে। তারা হলেন জেএমসি পরিচালিত হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সপাল হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ জুনায়েদ আহমেদ এবং হাফেজ তৈয়মুর খান। অপরদিকে সামার ক্লাশেরও বিশেষ প্রস্তুতি চলছে।
জ্যামাইকার মসজিদ মিশন সেন্টার (হাজি ক্যাম্প মসজিদ) সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসে এই মসজিদেও তারাবিহ নামাজে পবিত্র কোরআন খতম করা হবে। এজন্য দু’জন হাফেজ মনোনীত করা হয়েছে। এরা হলেন হাফেজ তানভির ও হাফেজ আকিব। এছাড়াও রমজান মাস জুড়ে প্রতিদিন বাদ আসর কোরআন-হাদিস নিয়ে আলোচনা হবে। এতে মসজিদ মিশনের ইমাম মওলানা মনজুরুল করীম সহ অন্যান্য আলেমগণ বক্তব্য রাখবেন। সেই সাথে প্রতিদিন ইফতারীর ব্যবস্থা থাকবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’