চাকরি খুঁজতে ফেসবুক
ইউএসএনিউজ ডেস্ক: চাকরিদাতা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্ভাব্য চাকরি প্রত্যাশীদের নিয়োগ দিতে এবার ঝুঁকেছে ফেইসবুকের দিকে। নতুন ও সম্ভাবনাময় চাকরি প্রার্থীদের খুঁজে বের করতে তারা ফেইসবুকে বিনামূল্যে বিজ্ঞাপন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফোর্বস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে এ তথ্য দিয়ে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে ফেইসবুকের আকাশচুম্বী জনপ্রিয়তা বিশেষ ভূমিকা পালন করবে। বিশ্লেষকদের মতে, বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান এখন ফেইসবুকের দিকে ঝুঁকে পড়েছে। কারণ, ফেইসবুক সমপ্রতি এর ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি বলে দাবি করেছে। আর ব্যবহারকারীদের বেশির ভাগই সম্ভাব্য চাকরিজীবী। ওদিকে চাকরিদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহের এতো দিন চাকরির বিজ্ঞাপন দিতে ওয়েবসাইট বা সংবাদপত্রই ছিল একমাত্র ভরসা। এতে তাদের ব্যয় করতে হয়েছে শত শত ডলার। তবে, চাকরিদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে এখন সৃষ্টি হয়েছে সম্ভাবনার নতুন দ্বার। যেখানে ফেইসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তারা মুহূর্তেই লাখ লাখ সম্ভাব্য চাকরি প্রত্যাশীদের কাছে পৌঁছতে পারবেন, সেখানে অর্থ অপচয়ের সিদ্ধান্ত একেবারেই ভিত্তিহীন। ব্যবহারকারীদের ফেইসবুক পেইজে সহজেই ও বিনামূল্যে তারা চাকরির বিজ্ঞাপন দিতে পারেন। লিঙ্কেনডিন এখনও পর্যন্ত পেশাজীবী ব্যবসায়ীদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট। তবে, সম্ভাব্য চাকরি প্রার্থীদের কাছে পৌঁছাতে ফেইসবুকের ব্যবহারকারীর সংখ্যা ও তাদের ব্যক্তিগত প্রোফাইল কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030