চাচা প্রার্থী হলেও ভোট দেবো হিলারিকে :সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ কন্যা বারবারা

চাচার পরিবর্তে হিলারি ক্লিনটনকেই যোগ্য মনে করছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের কন্যা বারবারা বুশ (৩১)। বারবারা বুশ পিপলস ম্যাগাজিনকে প্রদত্ত সাক্ষাত্কারে বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনের পক্ষে কাজ করতে দ্বিধা করবেন না।
কারণ, হিলারি হচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনেক বেশি যোগ্য। একই নির্বাচনে তার চাচা জেব বুশ (ফ্লোরিডার সাবেক গভর্নর) রিপাবলিকান পার্টির প্রার্থী হলেও তিনি হিলারির জন্য কাজ করবেন বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, বারবারা বুশ নিউইয়র্কে বাস করছেন এবং হিলারি ক্লিনটন পরিবারের সঙ্গেও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
বারবারা বুশ হচ্ছেন ‘গ্লোবাল হেলথ করপোরেশন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এ সংস্থাটির কাজকর্মে যুক্ত রয়েছেন হিলারি ক্লিনটন, চেলসি ক্লিনটন এবং বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা। বারবারা এ প্রসঙ্গে বলেন, ‘যারা মানবতার কল্যাণে নিবেদিত এবং নিঃস্বার্থভাবে কাজ করছেন, আমি তাদের সঙ্গেই রয়েছি।’আমার দেশ

সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান