চারদিনব্যাপী বইমেলা ও বাংলা উৎসবে লেখক-প্রকাশক-কবি-সাহিত্যিকের আগমনে মুখরিত নিউইয়র্ক (ভিডিও)
https://www.youtube.com/watch?v=Qw8FRbGpke0&t=33s
https://www.youtube.com/watch?v=OHagmXdKxm4&t=16s
https://www.youtube.com/watch?v=8QikFRu9Up4&t=1s
https://www.youtube.com/watch?v=QKjwVY3D-_A&t=2s
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘মুক্তধারা ফাউন্ডেশন’ এর আয়োজনে ‘মননে বই, জীবনে বই’ স্লোগানে শুরু হয়েছে ‘২৮তম নিউইয়র্ক বাংলা বইমেলা’। সিটির জ্যাকসন হাইটসে ৭৭ স্ট্রিট ও ৩৭ অ্যাভিনিউ জ্যাকসন হাইটস স্কুল মিলনায়তনে চার দিনব্যাপী নিউইয়র্ক বইমেলা ও বাংলা উৎসব শুরু হয় স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে। এদিন রাত সাড়ে ৮টায় স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উদ্বোধনের আগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জ্যাকসন হাইটস স্কুলে গিয়ে শেষ হয়।

মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্ক বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় গত ২৭ বছর ধরে নিউইয়র্কে বই মেলার আয়োজন করে আসলেও এবারই প্রথম বাংলাদেশ সরকারের অনুদানে এই বইমেলা ও বাংলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, জ্ঞান ও সৃজনশীল সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক, মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির চেয়ারম্যান ডা. জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের মূল মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন আমন্ত্রিত কবি, লেখক, প্রকাশক, সাহিত্যিক ও গুণীজনেরা। এ পর্বটি সঞ্চালনা করেন লেখক ফেরদৌস সাজেদীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক আনিসুল হক, নাজমুননেসা পিয়ারী, কণা রেজা, আমীরুল ইসলাম, নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, কবি জাফর আহমদ রাশেদ, কবি সৈয়দ আল ফারুক প্রমুখ। এবারের বইমেলায় অভিবাসী লেখকদের রচিত সেরা গ্রন্থের জন্য একটি বার্ষিক পুরস্কার প্রবর্তন করেছে আয়োজক প্রতিষ্ঠান। এছাড়া এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
প্রতিদিন অনুষ্ঠানে থাকছে স্বরচিত কবিতা, আবৃত্তি, সাহিত্য আলোচনা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন। সাংস্কৃতিক পর্বে একক সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। স্কুলের মিলনায়তনে সকাল ১১টা থেকে রাত ১১টা অবধি চলে নানান অনুষ্ঠান।
জ্যাকসন হাইটস স্কুল ক্যাফেটেরিয়ায় বাঙালি খাবার ও পণ্যের স্টল সহ প্রায় ৩০টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। বইমেলার চতুর্থ ও শেষ দিন আগামী সোমবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হবে শুধুমাত্র বই প্রদর্শনী। ঢাকা থেকে আসা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে সেখানে।
বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী এই বাংলা বইমেলায় উত্তর আমেরিকার শতাধিক লেখক, কবি ও সাহিত্যিক সহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ গ্রহণে ভিন্নমাত্রা পেয়েছে এবারের বইমেলা।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল