চার বছরের শিশু মেয়র পুনঃনির্বাচিত
ডেস্ক: এখনও স্কুলে ভর্তি না হলেও চার বছর বয়সেই মেয়র হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছে রবার্ট ববি টাফট। যুক্তরাষ্ট্রের মিনেসোটার ছোট শহর ডরসেটের মেয়র হিসেবে রোববার সে পুনঃনির্বাচিত হয়। গত বছর তিন বছর বয়সেই সে প্রথম নির্বাচিত হয়েছিল। স্থানীয় মিডিয়া সূত্রে জানা গেছে, বার্ষিক ভাবে উদযাপিত টেস্ট অব ডরসেট ফেস্টিভ্যালে টাফটের নাম আবারও উত্থাপন করার পর সে ছোট পর্যটন শহরে পুনঃনির্বাচিত হয়। টাফটের কোন নগর সরকার নেই। কারণ ওই ছোট শহরের জনসংখ্যা মাত্র ২২ থেকে ২৮ জন। মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা শহরে অবস্থান করা বা না করার ওপরই জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। মেয়র ভোটের জন্য ব্যয় করতে হয় মাত্র ১ ডলার। তাই শহরের বাসিন্দারা যে যত খুশি ভোট দিতে পারেন। শহরের বিভিন্ন স্থানে ভোট সংগ্রহের জন্য ব্যালট বাক্স স্থাপন করা হয়। আর এ ভোটের মাধ্যমে যে অর্থ উঠে আসে সেটা ডরসেট শহরের বাসিন্দাদের জন্য আয়োজিত বার্ষিক উৎসব আয়োজন করতেই খরচ করা হয়। নতুন মেয়র নির্বাচিত করতে মেয়র টাফট উৎসবে উপস্থিত জনতার মধ্য থেকেই একজনকে বেছে নেন। এরপর তার চোখ বেঁধে পাত্রে রাখা প্রার্থীদের নামের মধ্যে একটি নাম তুলে নিতে বলা হয়। নিজের পূরণ নির্বাচিত হবার খবরটি টাফট আইসক্রিম খাওয়ার মাধ্যমেই উদযাপন করেছে। টাফটের মা ইমা টাফট স্বীকার করেছেন যে, পুনঃনির্বাচনের পর সাক্ষাৎকার দিতে দিতে টাফট কিছুটা ক্লান্ত। প্রথম বছর নির্বাচিত হয়ে টাফট বেশ সফলতার স্বাক্ষর রেখেছে। সামার ওয়াক আয়োজনের মাধ্যমে নেস ৭৫০ ডলারের তহবিল সংগ্রহ করেছে। আর এ বছরের বার্ষিক উৎসব থেকে অর্জিত অর্থ সে একটি চ্যারিটি সংস্থায় দেয়ার পরিকল্পনা করেছে।মানবজমিন
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি