Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

চা পানের গুরুত্বপূর্ণ ৪ কারণ…

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: February 15, 2014 | 11:53 AM

কাজী আরিফ আহমেদ : সকাল ও বিকালের নাস্তায় চা না হলে যেন জমেই না। কয়েক চুমুকেই শরীর চাঙ্গা ও ঝরঝরে হয়ে ওঠে। তবে পরিমিত চা পানের বিষয়টা মাথায় রাখা বেশ গুরুত্বপূর্ণ। দিনে ২ থেকে খুব বেশি হলে ৩ কাপ পর্যন্ত চা পান করা যেতে পারে। তবে সেটা ১-২ কাপের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে আরও ভাল। ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের জলবায়ুর সঙ্গে এশিয়ার জলবায়ুতে রয়েছে ভিন্নতা। আর তাই সেখানে সর্বোচ্চ ৪ কাপ পর্যন্ত চা পান পরিমিত হলেও, এখানকার তুলনামূলক উষ্ণ জলবায়ুতে সেটা পরিমিত মাত্রা হিসেবে গণ্য করা যাবে না। চায়ে রয়েছে শরীরের জন্য উপকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান। ওজন নিয়ন্ত্রণে, রোগ প্রতিরোধে, মানসিক চাপ নিয়ন্ত্রণে ও তারুণ্যোদ্দীপ্ত ত্বকের জন্য চা বেশ কার্যকর ভূমিকা রাখে। নিচে এ ৪টি বিষয় নিয়ে আলোচনা করা হলো:
রোগ প্রতিরোধে: হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, পার্কিনসন্সের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিকেও কমিয়ে দেয় নিয়মিত ও পরিমিত পরিমাণে চা পানের অভ্যাস। ডায়াবেটিসে আক্রান্তরাও চা পানে বেশ উপকার পেতে পারেন। ২০১০ সালের একটি গবেষণায় দেখা গেছে, চায়ে যে ক্যাফেইন রয়েছে, সামগ্রিকভাবে তা ডায়াবেটিসের ঝুঁকিকে কমায়।  
ওজন নিয়ন্ত্রণে: চা ক্যালোরিমুক্ত পানীয়। দুধ বা চিনি মেশানোর পর তাতে ক্যালোরি যুক্ত হয়। ২০১১ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, গ্রীন টির নির্যাস শরীর থেকে অতিরিক্ত ক্যালোরি ঝরাতে সহায়তা করে। 
মানসিক চাপ নিয়ন্ত্রণে: আপনি কি বেশ মানসিক চাপে রয়েছেন? তবে এক-কাপ চা পান করে দেখুন। অনেকটা হালকা বোধ করবেন। কারণ, একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে কালো চা মানসিক চাপ সৃষ্টিকারী স্ট্রেস হরমোনের মাত্রাকে হ্রাস করে। গ্রীন টিতে স্বাদের জন্য থায়ানিন জাতীয় যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটি ক্যাফেইনবিরোধী একটি উপাদান। শরীর ও মনে এক ধরনের শিথিলতা ও প্রশান্তি এনে দেয় নিয়মিত গ্রীন টি পানের অভ্যাস। 
তারুণ্যোদ্দীপ্ত ত্বকের জন্য: কপালে বা ত্বকে ভাঁজ পড়া বা চামড়া গুটিয়ে যাওয়ার সমস্যা নিয়ে যদি দুশ্চিন্তায় থাকেন, তবে চা পান করুন। একটি গবেষণায় দেখা গেছে, সাদা চায়ের নির্যাস দুটি গুরুত্বপূর্ণ উপাদান ইলাস্টিন ও কোলাজেনকে বাড়িয়ে দেয়, যা অকাল-বার্ধক্য প্রতিরোধে কাজ করে। সাদা চা শরীরের সংযোগস্থলগুলোকেও তুলনামূলকভাবে বেশ সবল রাখে বলে মনে করা হয়। ফলে, আপনি থাকেন আরও সতেজ ও তারুণ্যোদ্দীপ্ত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV