Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

চিকিত্সায় নোবেল পেলেন লুক্সেমবার্গ যুক্তরাষ্ট্র এবং কানাডার তিন বিজ্ঞানী

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: October 4, 2011 | 12:40 AM

Details

একজনের মৃত্যু, বিপাকে নোবেল কমিটি

বিশ্বের তিন স্বনামধন্য বিজ্ঞানী এবার চিকিত্সা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন। রোগ প্রতিরোধ ব্যবস্থায় অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের ব্রুস বিউটলার, লুক্সেমবার্গের জুলেস হফম্যান এবং কানাডার র্যালফ স্টেইনম্যানকে এ পুরস্কার দেয়া হয়েছে। তাদের আবিষ্কার মানবদেহে ইনফেকশন, ক্যান্সার এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করার মতো কার্যকরী ওষুধ তৈরী করতে সহায়তা করবে।

তবে এই তিন বিজ্ঞানীর মধ্যে কানাডীয় বিজ্ঞানী র্যালফ স্টেইনম্যান গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ৬৮ বছর বয়সে মারা গেছেন। গতকাল সোমবার একথা জানিয়েছে স্টেইনম্যানের কর্মস্থল রকফেলার বিশ্ববিদ্যালয়। নোবেল কমিটি তার মৃত্যুর খবর না জেনেই এই পুরষ্কারের জন্য তাকে মনোনীত করে বিপাকে পড়ে গেছে। কারণ, মরনোত্তর নোবেল দেয়ার প্রথা নেই। ফলে তার নাম প্রত্যাহার করা হবে কি না তা নিয়ে আলোচনা করছে কমিটি। খবর রয়টার্স ও বিবিসির।

গতকাল নোবেল প্রদানের দায়িত্বে নিয়োজিত বিচারক প্যানেলের এক বিবৃতিতে বলা হয়, ‘চলতি বছরের এই তিন নোবেল বিজয়ী রোগ প্রতিরোধ ব্যবস্থার কিছু মূলনীতি আবিষ্কারের মাধ্যমে চিকিত্সা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের এ আবিষ্কারের ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা অনুধাবন সহজ হয়েছে। এই ক্ষেত্রে একপ্রকার বিপ্লব সাধিত হয়েছে।’ রোগ প্রতিরোধে মানবদেহ কীভাবে কাজ করে সে সম্পর্কে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন তারা। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ব্রুস বিউটলার এবং লুক্সেমবার্গে জন্মগ্রহণকারী ফরাসি জীববিজ্ঞানী জুলস হফম্যান এ গবেষণায় রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রাথমিক পর্যায় নিয়ে কাজ করেন। আর কানাডীয় বিজ্ঞানী র্যালফ স্টেইনম্যান রোগ প্রতিরোধের পরবর্তী ধাপগুলোর কার্যকারিতা বোঝার জন্য ডেনড্রিটিক কোষ সনাক্ত করেন। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিবৃতিতে বলা হয়, এবারের নোবেল বিজয়ীরা মানবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থার মূল সূত্র উদ্ভাবন করেছেন। তাদের এই উদ্ভাবন রোগ প্রতিরোধে নতুন টিকা তৈরি এবং ক্যান্সার চিকিত্সার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে।

আজ মঙ্গলবার পদার্থবিদ্যায় এবং আগামীকাল বুধবার রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে।  শুক্রবার শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে সদন ও পুরস্কারের অর্থ তুলে দেয়া হবে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV