চিকিৎসার্থে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চিকিৎসার স্বার্থে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি প্রদানের আহবান জানিয়েছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ। পৃথকভাবে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ‘৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে-এটি এখন আর গোপন কোন বিষয় নয়। কারাগারে মানসিক যন্ত্রণায় বিদ্ধ বেগম জিয়ার চিকিৎসা ঠিকমত হবে না। তাই তাকে মুক্তি দেয়া হউক পছন্দের চিকিৎসকের শরনাপন্ন হবার স্বার্থে। এটি একজন নাগরিকের মৌলিক অধিকার।’ বিবৃতি প্রদানকারীদের অন্যতম বিএনপি নেতা ও মার্কিন ডেমক্র্যাটিক পার্টির সংগঠক আকতার হোসেন বাদল ৪ অক্টোবর উল্লেখ করেছেন, ‘কারাগারে রেখে বেগম জিয়াকে নি:শেষ করার গভীর ষড়যন্ত্র চলছে। এ বিষয়টি মার্কিন কংগ্রেসে আমাদের বন্ধুরাও অবহিত আছেন। তারাও আশা করছেন গণতন্ত্রের স্বার্থে আইনের শাসনের বিকল্প নেই। আর এমন পরিস্থিতি দৃশ্যমান হতে পারে বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তির মধ্য দিয়ে।’ বিবৃতি প্রদানকারিদের মধ্যে আরো রয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, নিউইয়র্কে বসবাসরত যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ। খালেদা জিয়ার মুক্তির জন্য আরো দাবি জানিয়েছেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি পারভেজ সাজ্জাদ। উল্লেখ্য, বেগম জিয়ার মুক্তি এবং অবিলম্বে নতুন নির্বাচন দাবিতে গত সপ্তাহে জাতিসংঘের সামনেও বিএনপির নেতা-কর্মীরা র্যালি করেছেন। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests