চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন দু’বিজ্ঞানী
ডেস্ক: এ বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন দু’বিজ্ঞানী। তারা হলেন বৃটিশ গবেষক জন গার্ডন ও জাপানি শিনিয়া ইয়ামানাকা। স্টকহোমে ক্যারোলিনস্কা ইন্সটিটিউটে নোবেল কমিটি আজ এ ঘোষণা দেয়। বিশেষায়িত কোষকে স্টেম সেলে বা কোষে পরিণত করার স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কারে ভূষিত করা হলো। নোবেল কমিটি বলেছে, তাদের আবিস্কার যুগান্তকারী এক পরিবর্তন ঘটিয়েছে চিকিৎসাবিজ্ঞানে। তারা দেখিয়েছেন কিভাবে কোষ ও তন্ত্রের বিকাশ লাভ হয়। তাদেরকে এ পুরস্কারে ভূষিত করার মাধ্যমে এ বছর নোবেল প্রাইজের দ্বার উন্মোচন হলো। আগামীকাল পদার্থবিজ্ঞানে, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে ও শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করার কথা রয়েছে। অর্থনীতিতে নোবেল পুরস্কার মূল নোবেল পুরস্কারের সঙ্গে দেয়া হয় না। তবে এ পুরস্কার ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তন করে। আগামী ১৫ই অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests