Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

চিটাগাং এসোসিয়েশনের নির্বাচন অবৈধ,চট্টগ্রামের যে কোন সচেতন ভোটার নির্বাচন বন্ধ করার জন্য আইনের আশ্রয় নিতে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: October 25, 2010 | 2:35 AM

নি উইয়র্ক: চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্কের আসন্ন নির্বাচনকে অগনতান্ত্র্রিক আখ্যায়িত করে ৫ দফা দাবীতে গত ২২ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে চট্টগ্রামবাসী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কামাল হোসেন মিঠু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরোয়ার জাহান চৌধুরী, এম এ শুকুর , কাজী শাখাওয়াত হোসেন আজম, কামাল হায়দার, জাহাঙ্গীর আলম, মেহেবুর রহমান বাদল প্রমুখ। 

 

বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অযোগ্য ঘোষনার এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ তসলিম, আ কা বাবুল , পারভেজ সাজ্জাদ, এম এ তাহের , মাকছুদুল হক চৌধুরী, নুরুল আনোয়ার , মঈনুদ্দিন নাসের প্রমূখ। লিখিত বক্তব্যে বলা হয় , এসোসিয়েশনের নির্বাচন ২০০৭ সালে অনুষ্ঠিত হওয়ার পর মেয়াদ উত্তীর্ন হলেও হানিফ- মোর্শেদ অবৈধ ভাবে এখনও ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। বক্তব্যে তারা চট্টগ্রামবাসীর কাছে প্রশ্ন রাখেন, বর্তমান অবৈধ মেয়াদ উর্ত্তীন কমিটির নির্বাচন ঘোষনা করার ক্ষমতা আছে কি না ? নির্বাচন ও পদ-পদবী নিয়ে আদালতে একটি মামলা থাকা সত্ত্বেও রহস্য জনক ভাবে তড়িঘড়ি করে নির্বাচনের তারিখ ঘোষনা করা হলো কার স্বার্থে ? আগামী নবেম্বর মাসের ১ তারিখে মামলার তারিখ নিদ্ধার্রিত থাকলেও আগাম নির্বাচন কিসের জন্য ? তারা আরো বলেন, এই অবৈধ নির্বাচনের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সমিতি থেকে কৌশলে দুরে ঠেলে দেয়া হচ্ছে। বক্তব্যে বলা হয়, প্রবাসে সমিতি গঠন করা হয় সবাই মিলে নতুন পরিবার গড়ে তোলা। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, রাম রাজত্বে ‘রাবনেরাও বসবাস করে’ তাই মানুষ রুপী রাবনদের ধংস করার, চট্টগ্রামবাসী ‘রাবন বধ’ করে চিটাগাং এসোসিয়েশনকে অবশ্যই কলঙ্কমুক্ত করবে।  লিখিত বক্তব্যে বর্তমান কমিটি আয়োজিত আসন্ন নির্বাচনকে তথাকথিত প্রহসনের নির্বাচন হিসেবে উল্লেখ করে, নিম্ন লিখিত  অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ না হলে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্কের আসন্ন নির্বাচন গ্রহন যোগ্য হরে না বলে  যে ৫ টি বিষয় উল্লেক করা  হয়, সে গুলো হচ্ছে-(১) আদালতে বিচারাধীন বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন ঘোষনা (২) ৬ জন সদস্যের অবৈধ বহিস্কার আদেশ প্রত্যাহার (৩) নতুন ভোটার তালিকা প্রনয়ন (৪) সকলের কাছে গ্রহনযোগ্য গনতান্ত্রিক এবং আধুনিক মনস্ক নতুন গঠনতন্ত্র প্রনয়ন ও (৫) সকলের কাছে গ্রহন যোগ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলা হয়, চট্টগ্রামের যে কোন সচেতন ভোটার  নির্বাচন বন্ধ করার জন্য আইনের আশ্রয় নিতে পারে । তবে তারা বর্তমান কমিটির নানা রকম দুনীর্তি, অগনতান্ত্রিক কার্যক্রম, অযোগ্যতার বিষয়টি চট্টগ্রামবাসী ও চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্কের ভোটারদের জানানোর জন্যই আপাতত  এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV