Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

চীনা নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্রের আদালত

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: March 26, 2013 | 1:03 PM

এ ধরনের মানববিহীন ড্রোনের গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে লিওর বিরুদ্ধেএ ধরনের মানববিহীন ড্রোনের গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে লিওর বিরুদ্ধে -ছবি: রয়টার্স |

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গোপন তথ্য চীনে পাচারের অভিযোগে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে একটি আদালত চীনের এক নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। বিবিসি জানায়, লিও শিজিং নামের ওই চীনা নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘এল-৩ কমিউনিকেশনস’-এ কাজ করার সময় মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন প্রযুক্তি চীনে পাচারের অভিযোগ ওঠে। সামরিক বাহিনীর বাণিজ্য-বিষয়ক গোপন তথ্য হস্তগত করে কর্তৃপক্ষকে না জানিয়ে সেসব তথ্য পাচার করার জন্য লিওকে অভিযুক্ত করা হয়। তবে লিও বলেছেন, তিনি কোনো আইন লঙ্ঘন করেননি বা চীনে কোনো ধরনের গোপন তথ্য সরবরাহ করার ইচ্ছাও তাঁর ছিল না। আদালতে কৌঁসুলিরা বলেন, ২০১০ সালে লিও তাঁর ব্যক্তিগত কম্পিউটারের মাধ্যমে হাজার হাজার নথি পাচার করেন। চীন সরকারের সঙ্গে সম্পর্কিত বিশ্ববিদ্যালয় ও কনফারেন্সে লিও যে প্রযুক্তির ওপর কাজ করছেন, সে বিষয়ে প্রবন্ধ উপস্থাপনের সময় এ নথি পাচার করা হয়। ভবিষ্যতে চীনে কাজ পাওয়ার আশায় ক্ষেপণাস্ত্রের নকশা ও এর সক্ষমতা এবং রকেট ও মানববিহীন ড্রোনের প্রযুক্তি পাচার করারও অভিযোগ আনা হয় লিওর বিরুদ্ধে। এ বিষয়ে কৌঁসুলি পল ফিশারম্যান বলেন, চীনের প্রশংসা পাওয়ার বদলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানোর কারণে লিওকে সঠিক শাস্তি দেওয়া হয়েছে। তাঁকে ৭০ মাসের জেল দেওয়া হয়েছে। তবে লিওর আইনজীবী জেমস টিউনিক বলেন, লিও তাঁর কম্পিউটারে এ ধরনের তথ্য চীনে নিয়ে গিয়ে ‘একটি ভয়াবহ ভুল’ করেছেন। তবে তা ফৌজদারি অপরাধের আওতাভুক্ত হওয়ার মতোও নয়। কাউকে কোনোভাবে আঘাত করার ইচ্ছা লিওর ছিল না বলেও ওই আইনজীবী উল্লেখ করেন। বিবিসি আরও জানায়, ২০১০ সালের নভেম্বরে নেওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর গোয়েন্দারা লিওর কম্পিউটারের এসব তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হন। গত বছরের সেপ্টেম্বরে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সামরিক বাহিনীর বাণিজ্য-বিষয়ক তথ্য যুক্তরাষ্ট্রের বাইরে নেওয়ার জন্য লাইসেন্সের দরকার হয়।  লিও শিজিং যিনি স্টিভ লিও নামেও পরিচিত, ২০০৯-১০ সাল থেকে এল-৩ কমিউনিকেশনসের স্পেস অ্যান্ড নেভিগেশন ইউনিটে জ্যেষ্ঠ প্রকৌশলী হিসেবে কাজ করছিলেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV