চীনের উইঘুর মুসলিমদের ‘রক্ষার’ বিলে স্বাক্ষর ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু জাতিসত্তা উইঘুর মুসলমানদের ওপর দমন-পীড়ন ‘ঠেকাতে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেছেন। বুধবার তিনি নতুন এই নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেন।রয়টার্স জানিয়েছে, এই বিলটির বিরুদ্ধে কংগ্রেসে মাত্র একটি ‘না’ ভোট পড়ে। উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণের বিরোধিতা করে এই বিলের মাধ্যমে ‘শক্ত বার্তা’ পাঠাতে চায় আমেরিকা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে নিয়মিত নির্যাতন করা হয়। তবে, চীন সব সময় এই তথ্য অস্বীকার করে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন তার নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নতুন বইয়ে দাবি করেছেন, উইঘুর মুসলিমদের গণহারে আটকের বিষয়ে ট্রাম্প চীনকে আগে অনুমতি দিয়েছিলেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency