Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

চীনের বাণিজ্য নীতিতে ‘হতাশ’ও‘অধৈর্য’ আমেরিকানরা :ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: November 15, 2011 | 1:05 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার চীনা প্রেসিডেন্ট হু জিনতাওকে বলেছেন, বেইজিংয়ের অর্থনৈতিক নীতিতে পরিবর্তনের যে ধারা গ্রহণ করা হয়েছে তাতে আমেরিকানরা‘হতাশ’ও‘অধৈর্য’। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সাহায্য সংস্থার শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ওবামা খোলাখুলিভাবে এসব কথা বলেন। এর আগে প্রেসিডেন্ট ওবামা বলেন যে, চীনকে অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতি মেনে চলতে হবে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এ কথা জানান। রবিবার এপেকের ২১টি দেশ বিশ্ব অর্থনীতিকে জোরদার করার জন্য বাণিজ্য বাড়ানোর ব্যাপারে একমত হয়।

প্রেসিডেন্টের সরাসরি বক্তব্যে চীনের ইউয়ান মুদ্রার মান নিয়ে ক্রমবর্ধমান মার্কিন উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে দেয়া হয়। সমালোচকরা বলছেন, রফতানি বাড়ানোর জন্য ইউয়ানের দাম কৃত্রিমভাবে কম করে রাখা হয়েছে। এর কারণে যুক্তরাষ্ট্রের পণ্যের দাম চীনে অনেক বেশি হয় এবং চীনের পণ্যের দাম যুক্তরাষ্ট্রে অনেক কম হয়।

চীনের বাণিজ্য রেকর্ড নিয়ে ওবামার ওপর ক্রমবর্ধমান অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার এক নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান দলের প্রার্থীরা চীনের বিষয়টি আবারও তুলে ধরেন। উল্লেখ্য, ২০১২ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। হনোলুলুর একটি হোটেলে বৈঠকের আগে ওবামা ও হু কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখলেও তাদের মধ্যে অর্থনৈতিক উত্তেজনার ছাপ স্পষ্ট ছিল।  যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ফ্রোম্যান বলেন, ওবামা এটা স্পষ্ট করে বলেছেন যে, আমেকাির জনগণ এবং আমেকাির ব্যবসায়ী সমপ্রদায় চীনা অর্থনৈতিক নীতিতে এবং মার্কিন-চীন অর্থনৈতিক সম্পর্কের ব্যাপারে হতাশ। ইউয়ানের মূল্য নিয়ে গত কয়েক বছর ধরে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলছে।বিবিসি/এএফপি,ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV