চীনের হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হুয়াওয়ের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা চালিয়ে যেতে পারবে। শনিবার ২৯ জুন জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ শীর্ষক সম্মেলনে এমন ঘোষণা দেন ট্রাম্প।
ব্লুমবার্গ ও সিএনএন এর খবরে বলা হয়, ট্রাম্পের কাছ থেকে এমন ঘোষণা আসার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাইডলাইনে একান্ত বৈঠকে মিলিত হন ট্রাম্প।
বৈঠকে হুয়াওয়ের সম্পর্কে কার্যকরী আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তার সাথে চীনের প্রেসিডেন্টের ‘চমৎকার’ সম্পর্ক রয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি যেমন হুয়াওয়ের সাথে ব্যবসা করতে পারবে তেমনি হুয়াওয়ে যুক্তরাষ্ট্র থেকে সব পণ্য কিনতে পারবে।
গুগল, ইউটিউব এর মতো মার্কিন কোম্পানি হুয়াওয়ের সাথে আর ব্যবসা করতে পারবে না-এই মর্মে গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে সম্ভাব্য বিপদ জেনে তা আবার তিন মাসের জন্য স্থগিত করে নেয়। তবে তারপরও কিছু মার্কিন কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি না দিয়ে মৌখিকভাবে ট্রাম্প বলেছেন, ‘এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা পুনরায় শুরু করতে পারবে।’
ব্লুমবার্গ ও সিএনএন এর খবরে বলা হয়, ট্রাম্পের কাছ থেকে এমন ঘোষণা আসার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাইডলাইনে একান্ত বৈঠকে মিলিত হন ট্রাম্প।
বৈঠকে হুয়াওয়ের সম্পর্কে কার্যকরী আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তার সাথে চীনের প্রেসিডেন্টের ‘চমৎকার’ সম্পর্ক রয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি যেমন হুয়াওয়ের সাথে ব্যবসা করতে পারবে তেমনি হুয়াওয়ে যুক্তরাষ্ট্র থেকে সব পণ্য কিনতে পারবে।
গুগল, ইউটিউব এর মতো মার্কিন কোম্পানি হুয়াওয়ের সাথে আর ব্যবসা করতে পারবে না-এই মর্মে গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে সম্ভাব্য বিপদ জেনে তা আবার তিন মাসের জন্য স্থগিত করে নেয়। তবে তারপরও কিছু মার্কিন কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ইত্তেফাক
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল