Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

চীনে এক বৃদ্ধাকে জীবন্ত কবর দেয়া নিয়ে তোলপাড়

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: May 24, 2012 | 6:58 PM

ডেস্ক: চীনে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবন্ত কবর দেয়াকে কেন্দ্র করে তোলপাড় শুরুর পর পুলিশ এক দম্পতিকে আটক করেছে। গতকাল চায়না ডেইলি জানিয়েছে, তাদের গাড়িতে ধাক্কা লাগার পর বৃদ্ধা মারা গেছেন ভেবেই তাকে তারা কবর দিয়েছিলেন। তিনি জীবিত আছেন সেটা তারা জানতেন না। গত মাসে সারারাত ডিস্কোতে কাটিয়ে ভোরের দিকে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা মেরেছিল। একজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছিল, হঠাৎ কারও কান্নার শব্দ শুনে তিনি দেখতে পান গাড়ির পাশে একজন বৃদ্ধা পড়ে আছেন। এরপর একজন নারী ও একজন পুরুষ গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে তুলে নেন। তারা তখন বলেছিল, ওই বৃদ্ধাকে তারা হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বৃদ্ধাকে চাপা দেয়ার অপরাধে গ্রেপ্তার হওয়ার দুশ্চিন্তা এবং তারা ভেবেছিলেন বৃদ্ধা মরে গেছে। তাই তারা রাস্তার পাশেই বৃদ্ধাকে কবর দেন। পরে পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ তদন্তে পরে জানতে পারে, কবর দেয়ার সময় ওই বৃদ্ধা জীবিত ছিলেন। কবর দেয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে চীনের বহুল জনপ্রিয় ওয়েইবুতে ব্যাপক আলোচনা হয়। এসব আলোচনায় চীনের আধুনিক সমাজের অমরত্ব বলে অভিহিত করা হয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV