চীনে সার্স ধরণের রহস্যজনক ভাইরাসে ৬২ জন আক্রান্ত, মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চীনের হুয়ানে রোববার সার্স (সিভিয়ার একিউট রেসপাইরেটরি সিনড্রোম) ধরণের রহস্যজনক ভাইরাসে আক্রান্ত আরো ১৭ জনকে সনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। মধ্যাঞ্চলীয় হুয়ানে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। চীন নববর্ষের উৎসবের প্রাক্কালে ভাইরাসের সংক্রমণে নিয়ে উদ্বিগ্ন। এসময় লাখ লাখ লোকের চলাচল ও সমাগমে ভাইরাস দ্রæত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।
সার্সের মতো রহস্যজনক এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়ে বলা হয় ২০০২ থেকে ২০০৩ সালে চীনের মূল ভূখন্ড এবং হংকংয়ে প্রায় ৬৫০ জন লোকের মৃত্যু হয়েছে।
হুয়ানে সার্স আক্রান্তের সংখ্যা ৬২ জন। নগর কর্তৃপক্ষ বলছে, তাদের ৮ জন গুরুতর অবস্থায় রয়েছে, ১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে, অন্যরা চিকিৎসাধীন রয়েছে। ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে, এদের ১ জন বুধবার মারা গেছে, তার বয়স ৬৯ বছর, ফুসফুসে সংক্রমণ এবং বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে তাদের মৃত্যু হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests