Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য মনোমালিন্যের আরো অবনতি, ৩০ শতাংশ শুল্ক বৃদ্ধি চীনা পণ্যে

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: August 24, 2019 | 1:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চীনা পণ্যে শুল্ক বৃদ্ধিতে বেইজিং প্রতিবাদ জানানোর পর আরো শুল্ক বৃদ্ধি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে ২০ থেকে ২৫ এমনকি ৩০ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে চীন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত সাড়ে ৭ হাজার কোটি ডলারের পণ্যে শুল্কারোপের ঘোষণা দেয়ার পর পাল্টা সাড়ের ৫ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক আরো বৃদ্ধির কথা জানান ট্রাম্প। চীনের ট্যারিফ কমিশন ও শুল্ক বিষয়ক রাষ্ট্রীয় পরিষদ ৫ থেকে ১০ শতাংশ হারে মোট ৫ হাজার ৭৮টি মার্কিন পণ্যে শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে যা কার্যকর হবে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে। যুক্তরাষ্ট্রে তৈরি গাড়িতে ২৫ শতাংশ ও গাড়ির যন্ত্রাংশের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করবে বেইজিং। এ সিদ্ধান্তের পরই চীনা পণ্যে অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ২৫ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যে আগে থেকেই যে ২৫ শতাংশ শুল্ক জারি আছে তার ওপর আরো ৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করছে ট্রাম্প প্রশাসন যা আগামী পহেলা অক্টোবর থেকে কার্যকর হবে। সিএনএন/টুইটার/রয়টার্স/ডেইলি সাবা

২০১৯ সালের আগস্টের গোড়ার দিকে চীনা পণ্যে নতুন করে ১০ শতাংশ হারে ৩০ হাজার কোটি ডলারের শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। স্মার্টফোন, পোশাকসহ বিভিন্ন পণ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে এ শুল্ক কার্যকর হতে যাচ্ছে। গত ১ আগস্ট টুইটারে ট্রাম্প নতুন এ শুল্ক আরোপের ঘোষণা দেন। এরই প্রেক্ষাপটে চীনের ট্যারিফ কমিশন ও শুল্ক বিষয়ক রাষ্ট্রীয় পরিষদ জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বেইজিং। তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য হচ্ছে, এতদিন বাণিজ্যে চীন যে একতরফা সুবিধা নিয়েছে তাতে ভারসাম্য সৃষ্টির জন্যেই তিনি চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করেছেন। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে গত বছর থেকে বেইজিংয়ের রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আর ‘আমেরিকা ফার্স্ট’ নামে সংরক্ষণশীল নীতির বাস্তবায়ন শুরুর পর দুটি দেশের মধ্যে কার্যত একপ্রকার বাণিজ্য যুদ্ধ শুরু হয়। এরপর বাণিজ্য নিয়ে উত্তেজনা কমাতে এ বছর ওয়াশিংটন ও বেইজিং কয়েক দফা বৈঠক হলেও তা কোনো সমঝোতায় গড়ায়নি। এর মিশ্র প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যের ওপর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV