Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

চুমো নিয়ে অক্সফোর্ডে গবেষণা

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: October 15, 2013 | 9:54 PM

অনলাইন ডেস্ক: অক্সফোর্ড ইউনিভার্সিটির পরিচালিত নতুন একটি সমীক্ষাতে বলা হয়েছে মুল উদ্দেশ্য ছাড়াও চুমোর আরেকটি উদ্দেশ্য রয়েছে। সেটি হলো জৈবিক আকর্ষণ। এর মাধ্যমে তরুন তরুনীরা নিজেদের রুচি, পছন্দের পরীক্ষা করে থাকে। আর এ কারণেই হয়তো সাধারণদের তুলনায় সুদর্শন তরুন তরুনীরা কিসিংটাকে বেশি উপভোগ করে থাকে বলে সমীক্ষায় অভিমত দেয়া হয়েছে। মানব সমাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে চুমোর প্রচলন থাকলেও যৌনাচরণ সমীক্ষাকারিদের কাছে এখনো এটা বেশ বড় ধরণের রহস্য হিসেবে রয়ে গেছে। প্রাণী জগতের অন্য প্রাণীদের তুলনায় মানুষের মাঝে কিসিংয়ের কারণ হিসেবে তিনটি প্রধান তত্ত্ব প্রচলিত রয়েছে। এতে মানুষ উদ্দীপিত হয়, এটি সম্পর্ককে আরো সুদৃঢ় করে বা সম্ভাব্য সঙ্গী নির্বাচনে এটি একটি পরীক্ষামূলক সূচনা হিসেবে কাজ করে। অক্সফোর্ড ইউনিভার্সিটির এক্সপেরিমেন্টাল সাইকোলজি বিভাগের দুই গবেষক রাফায়েল লোডার্সকি এবং রবিন ডানবার তৃতীয় কারণটিকে নিজেদের সমীক্ষাতে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। অনলাইন জড়িপের জন্য তারা বেছে নিয়েছিলেন ৯০০ পূর্ণ বয়স্ক তরুন তরুনীকে। এদের মধ্যে দুই তৃতীয়াংশই ছিলেন নারী। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল স্বল্প বা দীর্ঘ মেয়াদী সম্পর্কের ক্ষেত্রে চুমোর ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ। সাধারণ ভাবে নারীরাই বেশি গুরুত্বপূর্ন বলে মত দিয়েছেন। তবে যে সব তরুনরা নিজেদেরকে সুদর্শন বলে মনে করেন বা নিজেদের একাধিক মেয়েবন্ধু রয়েছে তারাও এটিকে গুরুত্বপূর্ণ বলে অভিমত দিয়েছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV