Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

চুরি না করেও চোর বদনাম সুইচোর পাখির

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: July 13, 2013 | 1:42 PM

আলম শাইন :
চুরি না করেও চোর বদনাম সুইচোর পাখিরদেশি প্রজাতির পাখি হলেও বিরল দর্শন। তবে গোত্রের অন্য প্রজাতির বিচরণ যথেষ্ট। এ প্রজাতির অন্যসব পাখি দেশের সর্বত্র বিচরণ করলেও এরা সাধারণত শালবন এলাকায় কিংবা বৃহত্ আকারের জলাশয়ের আশপাশে উড়ে বেড়ায়। সুন্দরবন এলাকায় কদাচিত্ দেখা মেলে। গাছের মগডালে বসে থেকে উড়ন্ত কীটপতঙ্গের দিকে নজর রাখে। শিকার ধরেই পুনরায় গাছের ডালে এসে বসে তা গলধ:করণ করে। মৌমাছি এদের প্রধান শিকার। শিকারের সময় সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। বিচরণ করে ছোট ছোট দলে। ডাকে ‘তিরিপ…. টি-টিউ..টি-টিউ’ সুরে। খুব ঘন ঘন ডাকে। সুর শ্রুতিমধুর না হলেও মন্দ নয়। ওড়ার ভঙ্গি আকর্ষণীয়। তারচেয়েও আকর্ষণীয় হচ্ছে ওদের লেজের মাঝখান থেকে বেরিয়ে আসা সুচালো লম্বা পালকটি।
এ পাখির বাংলা নাম: ‘নীলপুচ্ছ বাঁশপাতি’, ইংরেজি নাম: ‘ব্লু-টেইলড বি ঈটার’, বৈজ্ঞানিক নাম: Merops philippinus, গোত্রের নাম: ‘মেরোপিদি’। অঞ্চলভেদে সুইচোর, নরুন চেরা, লেজকাঠি, গুঁজকাঠি ইত্যাদি নামে পরিচিত।ইত্তেফাক
এরা লম্বায় ২৩-২৫ সেন্টিমিটার। লেজের মাঝখান থেকে বেরিয়েছে লম্বা সুচালো পালক। যার দৈর্ঘ্য প্রায় ৫-৬ সেন্টিমিটার। ঠোঁট লম্বা, বাঁকানো, কালো। ঠোঁটের গোড়া থেকে চোখের উপর দিয়ে ঘাড়ের কাছ পর্যন্ত চওড়া কালো টান রয়েছে। ছোখের তারা লাল। পিঠ সবুজ। ডানা গাঢ় লালচে সবুজ। গলা লালচে বাদামি। বুক ফিকে সবুজ। পরবর্তী অংশ থেকে লেজের কাছ পর্যন্ত নীল। বস্তিপ্রদেশ সবুজ। পা ছাই সিসা বর্ণ। বাইরের তিনটি আঙ্গুল জোড়া লাগানো। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম।
প্রধান খাদ্য উড়ন্ত পতঙ্গ। মৌমাছি, ফড়িংয়ের প্রতি বিশেষ দুর্বলতা। প্রজনন সময় মার্চ থেকে জুন। বাসা বাঁধে নদীর উঁচু পাড়ে। খড়কুটা পরিহার করে সরাসরি সুড়ঙ্গ বানিয়ে ডিম পাড়ে। ডিমের সংখ্যা ৪-৫টি। ডিমের বর্ণ চকচকে সাদা। চুরি না করেও চোর বদনাম সুইচোর পাখির।
—লেখক: কথাসাহিত্যিক, বন্যপ্রাণী গবেষক ও পরিবেশবাদী লেখক
[email protected]
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV