Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

চূড়ান্ত আইনী লড়াইয়ে ড.মুহাম্মদ ইউনূস পরাজিত

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: April 5, 2011 | 8:57 AM

 

  

ইউএসএনিউজ ডেস্ক : নোবেল বিজয়ী প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস সুপ্রীম কোর্টে চূড়ান্ত আইনী লড়াইয়ে আজ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ হারিয়েছেন। হাইকোর্টের আগেকার নির্দেশের বিরুদ্ধে তার লিভ টু আপিল আবেদন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়ায় তিনি চূড়ান্তভাবে ওই পদ হারান। সুপ্রিম কোর্টের ৭ সদস্যের বিচারক প্যানেল বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক বলে হাইকোর্টের রায় গ্রহণ করায় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক লিভ টু আপিল আবেদন খারিজ করে দেন। মঙ্গলবার সকাল সোয়া নয়টায় শুনানি শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টায়। এই আদেশের ফলে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের চিঠি বহাল রইলো। শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, হাইকোর্ট কোনো ধরনের রুল ইস্যু না করে রিট আবেদন খারিজ করে দিয়েছেন। নিয়ম অনুসারে রুল জারি করা হয় এবং উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। এ ক্ষেত্রে আমাদের অপর পক্ষের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হয়নি। ১১ বছর পর একজন জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত চিঠিতে বলা হয় আপনি (ইউনূস) নন। চিঠিতে এ ধরনের ভাষা ব্যবহার করা হয়। কিন্তু এ ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। এটা হচ্ছে প্রিন্সিপাল অব ন্যাচারাল জাস্টিজের ভায়োলেশন। কামাল হোসেন আরও বলেন, হাইকোর্ট এটর্নি জেনারেলের বক্তব্যের ভিত্তিতে আদেশ দিয়েছেন। কিন্তু এটর্নি জেনারেলের বক্তব্য হলফনামা আকারে আদালতে জমা দেওয়া হয়নি, যা আদালতের জন্য অত্যাবশ্যক। ভারতের সর্বোচ্চ আদালতের দেওয়া তিনটি রায়কে নজির হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যে ক্ষেত্রে আইনের প্রশ্ন জড়িত সেখানে রুল না দিয়ে রিট সরাসরি খারিজ করা যায় না। রিটে আইনের অনেক ব্যখ্যা জড়িত তাই রিট সরাসরি খারিজের আবেদন আইন সম্মত হয়নি। ১৯৯৩ সালের গ্রামীণব্যাংকের চাকরি বিধিমালা কেবল কর্মীদের জন্য প্রযোজ্য উল্লেখ করে তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালকের পদ কর্মীর সংজ্ঞাভুক্ত নয়। এ পদের নিয়োগ দেয় পরিচালনা পর্ষদ আর কর্মী নিয়োগ দেন ব্যবস্থাপনা পরিচালক। চাকরি বিধিমালায় ব্যবস্থাপনা পরিচালকের পদটি আলাদাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, এ ক্ষেত্রে অবসরের ৬০ বছরের সময়সীমা কর্মীদের জন্য প্রযোজ্য, ব্যবস্থাপনা পরিচালকের জন্য নয়। শুনানিতে অংশ নিয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, কেউ নোবেল বিজয়ী হলেই তার জন্য সবকিছু আনলিমিটেড হয়ে যায় না। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। এরপর কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। বাংলাদেশ ব্যাংকের অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেন। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV