Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

চেহারা দিয়ে কী হবে?

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: September 20, 2013 | 8:46 AM

 

৪৭ বছর বয়সেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন বলিউড তারকা শাহরুখ খান।বয়স চল্লিশ পেরোলেই অনেককেই বলতে শোনা যায়, বয়স তো হয়ে গেল আর চেহারা দিয়ে কী হবে? একেই বুঝি বলে চল্লিশের চালশে! সাম্প্রতিক এক জরিপ বলছে, চল্লিশের চালশে কথাটিই সত্যি। বয়স বেড়ে গেলে পুরুষের মধ্য থেকে সৌন্দর্যসচেতনতা কমে যেতে শুরু করে। ৪৬ পেরিয়ে গেলে পুরুষেরা আর নিজেদের দিকে ফিরে তাকাতে চান না, নিজেদের শারীরিক সৌন্দর্যের গুরুত্ব কমিয়ে দেন।
যুক্তরাজ্যের গবেষকেরা বলছেন, যেখানে মাত্র ৪৬ বছর বয়সে পুরুষ তাঁদের সৌন্দর্যসচেতনতা কমিয়ে দেন, সেখানে নারীরা ৫৯ বছর বয়স পর্যন্ত তা ধরে রাখার চেষ্টা করেন।
গবেষকেরা জানিয়েছেন, ৪৬ বছর বয়সের পর থেকে পুরুষ সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডের ধার ধারেন না; এমনকি শরীরের যত্ন নেওয়ার বিষয়টিও ছেড়ে দেন।
যুক্তরাজ্যের বেনেনডেন হেলথ কেয়ারের গবেষকেরা দুই হাজার নারী-পুরুষের মধ্যে জরিপ চালিয়েছিলেন। জরিপে অংশ নেওয়া প্রতি চারজনে একজন বলেন, সুস্থ থাকতে গেলে ও সৌন্দর্যচর্চা করতে গেলে খরচ বেশি লাগে। তবে অধিকাংশের রায় ছিল, দীর্ঘ দাম্পত্যের পর আর সৌন্দর্যসচেতনতা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। চল্লিশের পর থেকে মানুষ আরাম-আয়েশের কথা মাথায় রেখে সৌন্দর্যসচেতনতা বাদ দিয়ে দেন।

গবেষক পল কেনান এ প্রসঙ্গে বলেন, কীভাবে বেশিদিন সুস্থভাবে বেঁচে থাকা যায়, সে সম্পর্কে আমরা প্রতিদিন কিছু না কিছু জানতে পারি। কিন্তু বুড়ো বয়সে ভালো থাকতে স্বাস্থ্যসচেতনতার ব্যাপারে কতটা পদক্ষেপ নিচ্ছি, তা ভাবা দরকার।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV