চেহারা দেখালে টাকা!
অনলাইন ডেস্ক : ক্রেডিট কার্ড, পিন আর পাসওয়ার্ডের কথা মানে না রাখলেও হবে; আপনার মুখ দেখিয়েই ব্যাঙ্কের বুথ থেকে টাকা তুলতে পারবেন। ফিনল্যান্ডের ইউনিকুল নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি ‘পে-বাই-ফেস’ নামে একটি অথেনটিকেশন সিস্টেমের ভিডিও উন্মুক্ত করেছে। এটি মূলত ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি বা মুখ শনাক্তকরণ পদ্ধতি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইউএসএ টুডে। ইউনিকুলের গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে মানুষের মুখই হবে ক্রেডিট কার্ডের বিকল্প। অর্থ উত্তোলনের জন্য স্ক্যানারের সামনে দাঁড়িয়ে বিশেষ মুখভঙ্গি করলেই সেই স্ক্যানার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে চিনে ফেলবে ব্যক্তিকে এবং অর্থ ছাড় করবে। গবেষকেরা বলেন, মানুষের মুখমণ্ডল হচ্ছে ইউনিক অর্থাত্ কারও মুখের সঙ্গে কারও মিল নেই। কম্পিউটার ব্যবস্থা মানুষের মুখের আদলের পার্থক্য সূক্ষ্ম পর্যায় পর্যন্ত শনাক্ত করতে পারে। বর্তমানে ইউনিকুল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এটিএম সম্মেলনে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইবোল্ড ‘মিলেনিয়াম এটিএম’ নামে নতুন একটি এটিএম পদ্ধতি দেখিয়েছে যাতে গ্রাহক শনাক্তের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহূত হয়েছে। এই এটিএম পদ্ধতিতে বাড়তি নিরাপত্তা হিসেবে ফেস রিকগনিশন ছাড়াও কিউআর কোড ব্যবহূত হয়। কিউ আর কোড হচ্ছে দ্বিমাত্রিক চিত্রের আদলের এক বিশেষ কোড। এ কোডের মধ্যে ব্যক্তির বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। বর্তমানে মুঠোফোনের পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবেও ফেস রিকগনিশন পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে অক্ষর বা সংখ্যার ব্যবহার হয়তো শিগগিরই অতীত হয়ে যাবে। সম্প্রতি মানুষের মুখভঙ্গিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহারের জন্য পেটেন্ট আবেদন করেছে গুগল। এতে মুঠোফোন, ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহারকারী কোনো অক্ষর বা সংখ্যার পরিবর্তে মুখের বিশেষ ভঙ্গি করে পাসওয়ার্ড দেবেন। তার পণ্যে থাকা বিশেষ মুখভঙ্গি শনাক্তকরণ সফটওয়্যার পরবর্তীতে তার বিশেষ সেই মুখভঙ্গি শনাক্ত করে তবে খুলবে।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’