Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ’র রোগ মুক্তি কামনায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার দোয়া ও মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: October 24, 2017 | 11:05 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রুকলিনস্থ গ্রীণ হাউস বলরুমে গত ২১ শে অক্টোবর শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে সিঙ্গাপুর মাউন্ড এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চেয়ারম্যানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান, পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্র নেতা মোহাম্মদ নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার। মিলাদ মাহফিলে আরো বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহবুব হাসান সোহাগ, যুব বিষয়ক সম্পাদক শফিক আলম, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজী, সহ সভানেত্রী শিল্পী সোহেল, নিউইয়র্ক ষ্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুঁলী, সাধারণ সম্পাদক এম, রহমান, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আইয়ুব আলী, ডাঃ মোহাম্মদ সেলিম, সদস্য আমির হামজা প্রমুখ।
সিঙ্গাপুরের চিকিৎসাধীন প্রিয়নেতা পল্লীবন্ধু এরশাদ এর রোগ মু্িক্ত, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহ যেন অতিদ্রুত সুস্থ করে ১৬ কোটি মানুষের কাছে ফিরিয়ে দেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি সব সময় রাজনীতি করেছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমি যতদিন থেকে জাতীয় পার্টির রাজনীতি করছি শুধু নেতা এরশাদ সাহেবের চিন্তা, চেতনা শুধু গরীব মানুষের উন্নয়নের রাজনীতি করেন। আমি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবের উপদেষ্টা হিসেবে আপামর সকল প্রবাসী ভাই বোনদের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ