চোখের দিকে দৃষ্টি দেবে স্মার্টফোন

মালিকের চোখ কোনদিকে, তা বুঝে সেভাবে কাজ করবে স্যামসাং কোম্পানির হালের স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-ফোর’। নতুন এই প্রযুক্তি হাতেনাতে পরীক্ষা করার জন্য অপেক্ষা করছেন ক্রেতারা। স্মার্টফোনের জগতে প্রতিযোগিতার অভাব নেই। প্রতিনিয়ত নতুন মডেল বাজারে আসছে। কী না করা যায় তা দিয়ে! থ্রিজি বা ফোরজির মতো দ্রুতগতির ইন্টারনেট সংযোগের কল্যাণে হাতের মুঠোয় স্মার্টফোন দিয়েই সেরে ফেলা যাচ্ছে ইন্টারনেট ও ইমেইল দেখার কাজ। সেইসঙ্গে জিপিএস প্রযুক্তি বলে দিচ্ছে, আপনি কোথায়, আপনার আশপাশে কী আছে—দোকান-বাজার, সিনেমা-থিয়েটার ইত্যাদি। এবার দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি বাজারে এনেছে গ্যালাক্সি এস-ফোর স্মার্টফোন। উদ্দেশ্য, অ্যাপলের আইফোনকে টেক্কা দেয়া। এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ফোনই আপনার আচরণের ওপর নজর রাখবে এবং সেভাবে নিজেকে মানিয়ে নেবে। ধরুন, আপনি ফোনের পর্দায় ভিডিও দেখছেন। চোখ সরিয়ে নিলেই ফোন নিজে থেকে ‘পজ’ হয়ে যাবে। ফিরে তাকালে আবার ভিডিও চলতে শুরু করবে। আশ্চর্য এই প্রযুক্তির নাম ‘আই মোশন টেকনোলজি’। বিশাল পাঁচ ইঞ্চির পর্দায় হাই-ডেফিনিশন মানের ঝকঝকে ছবিও ফুটিয়ে তুলছে নতুন এই স্মার্টফোন। কথা শুনে নয়টি ভাষায় চটজলদি অনুবাদও করে দেবে মানুষের এই বাহনটি। মালিকের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে পারবে এই ফোন। বিশেষ সেন্সরের মাধ্যমে ব্যায়াম, খাওয়া-দাওয়া, হার্ট-রেট ও ফিটনেসের বিভিন্ন বিষয় বিশ্লেষণ করতে পারে গ্যালাক্সি এস-ফোর। আগামী মাসের শেষে একইসঙ্গে ১৫৫টি দেশে বাজারে আসতে চলেছে গ্যালাক্সি এস-ফোর। তার আগেই এই ফোনকে ঘিরে আগ্রহের শেষ নেই। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes