Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

চোখে চোখ রেখে কথা বললে কাজ হয়?

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: October 26, 2013 | 2:33 PM

প্রচলিত বিশ্বাস হলো, কথা বলা উচিত চোখে চোখ রেখে। এতে কথার ওজন বাড়ে, গ্রহণযোগ্য হয় বক্তব্য। কিন্তু ঠিক এর উল্টো ধারণাই দিয়েছেন দুই জন মনোবিজ্ঞানী ।
মনোবিজ্ঞান বিষয়ে শীর্ষস্থানীয় সাময়িকী সাইকোলজিক্যাল সায়েন্স-এ সম্প্রতি এ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট-এর সহযোগী অধ্যাপক জুলিয়া মিনসন এবং কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া’র সহযোগী অধ্যাপক ফ্রান্সিস চেন যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেন। আলাদাভাবে চালানো দুটি গবেষণায় দেখা যায় যে, বক্তা-শ্রোতার মতপার্থক্য থাকলে বক্তা শ্রোতার দিকে সরাসরি না তাকিয়ে কৌণিকভাবে তাকিয়ে কথা বললে অথবা শ্রোতা বক্তার চোখের পরিবর্তে মুখের দিকে তাকিয়ে কথা শুনলে, মতামত বক্তার অনুকূলে আসে বেশি।
প্রথম গবেষণায় ২০ শিক্ষার্থীকে কয়েকটি বিতর্কিত বিষয়ের ওপর বক্তৃতার ভিডিওচিত্র দেখতে দেয়া হয়। গবেষকরা দেখতে পান, যে সকল বক্তা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেছেন, শিক্ষার্থীরা তাদের বক্তব্য গ্রহণ করেননি। অন্যদিকে যে সকল বক্তা কৌণিকভাবে তাকিয়ে কথা বলেছেন, শিক্ষার্থীরা তাদের সাথে একমত হয়েছেন বেশি।
দ্বিতীয় গবেষণা চালানো হয় ৪২ জন শিক্ষার্থীকে নিয়ে। তাদের ৮টি বক্তৃতার ভিডিওচিত্র দেখতে দেয়া হয় যেখানে বক্তারা কথা বলেছেন সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে। এবার গবেষকরা দেখতে পান, কোনো শ্রোতাই বক্তার সাথে একমত হননি। এরপর শিক্ষার্থীদের বক্তার চোখের দিকে না তাকিয়ে মুখের দিকে তাকিয়ে কথা শুনতে বলা হয়। এক্ষেত্রে গবেষকরা দেখতে পান, শিক্ষার্থীরা বক্তার সাথে বেশি একমত হচ্ছেন।
মিনসন এবং চেন জানান, প্রচলিত বিশ্বাসের উল্টো হলেও গবেষণার ফলাফলে আশ্চর্য হননি তারা । কারণ, কেউ যখন দ্বিমত পোষণ করে এবং এক দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে কথা বলে, তখন মনে হয়, সে তার ধারণা চাপিয়ে দিতে চাইছে। 
মিনসন বলেন, এখন থেকে আমি যখন কিছু বলতে চাইব, এক দৃষ্টিতে চোখের দিকে না তাকিয়েই বলব।কালের কণ্ঠ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV