চোরই বানাল চুরি ঠেকানোর প্রযুক্তি!
অনলাইন ডেস্ক : এটিএম বুথ থেকে প্রযুক্তি দক্ষ হ্যাকাররা অন্য কারো অ্যাকাউন্টের টাকা তুলে নিতে পারেন। এমন একজন বিশেষজ্ঞ চোরের চেয়ে এটিএম বুথের নিরাপত্তা ত্রুটির খোঁজ আর কে ভালো জানে? রোমানিয়ান হ্যাকার ভ্যালেনটিন বোয়ান্টা সম্প্রতি তাঁর এ প্রযুক্তি জ্ঞান এটিএম বুথের নিরাপত্তায় কাজে লাগানোর পরিকল্পনা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভ্যালেনটিন বোয়ান্টা এর আগে অপরাধ জগতের বিভিন্ন ব্যক্তির কাছে এটিএম থেকে চুরি করা তথ্য আর ভুয়া ব্যাংক কার্ড তৈরির প্রযুক্তি সরবরাহ করতেন। ২০০৯ সালে পুলিশের হাতে ধরা পড়েছিলেন বোয়ান্টা এবং বিচারে তাঁর পাঁচ বছরের কারাদণ্ড হয়। কিন্তু জেলে বসে মাস পাঁচেকের মধ্যেই তিনি এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা এটিএমের তথ্য আর টাকা চুরি ঠেকাতে সক্ষম।
বার্তা সংস্থা রয়টার্সকে বোয়ান্টা জানিয়েছেন, পুলিশ আমাকে ধরে ফেলায় আমি খুশিই হয়েছি। এখন নিশ্চিন্তে বসে ভালো কাজ করতে পারছি আমি।
বোয়ান্টা আরও বলেন, আমি ‘স্কিমিং’ বা ক্রেডিট বা ডেবিক কার্ডের চুম্বকটিকে নকল করে হুবহু আরেকটি কপি বানিয়ে এটিএম বুথ থেকে টাকা তুলতাম, পাশাপাশি বিভিন্ন অপরাধজগতের লোকেদের কাছে এ প্রযুক্তি সরবরাহ করতাম।
এ ধরনের চুরি ঠেকানোর জন্য সিকিউর রিভলভিং সিস্টেম বা এসআরএস নামে একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন বোয়ান্টা। এ পদ্ধতিতে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপটির কোনো তথ্য অন্য কোনো ডিভাইসে ধরা পড়ে না।
রোমানিয়ার জেলখানার নিজ কুঠুরিতে বসেই বোয়ান্টা তাঁর এই নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এরমধ্যেই বোয়ান্টার সঙ্গে এমবি টেলিকম নামের রোমানিয়ান একটি প্রযুক্তি প্রতিষ্ঠানএ প্রযুক্তিটির জন্য চুক্তি এবং প্রযুক্তিটির পেটেন্টও করিয়েছে আর বোয়ান্টা জেল থেকে ছাড়া পেলে এমবি টেলিকমে তাঁর জন্য অপেক্ষা করছে বড় পদের নিশ্চিন্ত এক চাকরিও।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’