Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক, শিক্ষিকার জেলের

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: February 16, 2019 | 3:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নাটকের শিক্ষিকা চেলসি লেরোয় (২৩)। কিন্তু নতুন চাকরিতে যোগ দেয়ার এক মাসের মধ্যে তিনি তার চেয়ে অনেক ছোট একজন ছাত্রের সঙ্গে গড়ে তুললেন যৌন সম্পর্ক। তার সঙ্গে দু’বার যৌন সম্পর্ক স্থাপন করে তিনি এখন জেলের ঘানি টানছেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের মিসোরির বেরি কাউন্টির সাউথওয়েস্ট হাই স্কুলের। সেখানে নতুন চাকরিতে যোগ দিয়েই তিনি ওই ছাত্রের সঙ্গে গড়ে তোলেন যৌন সম্পর্ক। স্কুলের ‘লিটল থিয়েটারে’ দু’বার এমন সম্পর্কে মিলিত হন।
এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। এতে বলা হয়, ওই শিক্ষিকার বিরুদ্ধে দু’দফা ধর্ষণ ও শিক্ষিকা হিসেবে একজন ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য দু’দফা অভিযোগ আনা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ২২ বছর পর্যন্ত জেল হতে পারে তার। 
চেলসি লেরোয়’কে ক্যাসভিলের দক্ষিণে অবস্থিত ওয়াশবার্নের সাউথওয়েস্ট আর-ভি স্কুল ভাড়া করে ২০১৮ সালের আগস্টে। সেখানে তিনি মাত্র ৯৫ দিন কাজ করতে পেরেছেন। বেরি কাউন্টি শেরিফ অফিসের একজন গোয়েন্দা অ্যানজেল কোল সাক্ষাতকার নিয়েছেন সাউথওয়েস্ট হাই স্কুলের ওই ছাত্রের। এতে সে স্বীকার করেছে যে, শিক্ষিকা লেরোয় দুটি আলাদা দিনে তার সঙ্গে দু’বার যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। স্কুল সবে শুরু হওয়ার পর প্রথমে তাদের মধ্যে এসএমএস বিনিময় দিয়ে ঘটনার শুরু। প্রথম টেক্সট বিনিময়ের এক সপ্তাহ পরে মধ্য সেপ্টেম্বরে প্রথম ওই ছাত্র ও শিক্ষিকা চুম্বন বিনিময় করে। পরের সপ্তাহে তারা আবার চুম্¦ন বিনিময় করেন। এরপরই হাই স্কুলটির লিটল থিয়েটার রুমে ২০ শে সেপ্টেম্বর তাদের শরীর বিনিময় হয়। তারা যৌন সম্পর্কে লিপ্ত হয়। তদন্তকারীদের কাছে ওই ছাত্র বলেছে, এর এক সপ্তাহ পরে দ্বিতীয়বার তারা একই রুমে আবারও যৌন সম্পর্ক স্থাপন করে। আদালতের ডকুমেন্টে বলা হয়েছে, ওই শিক্ষিকা নাটকের একজন বদলি শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সময়ে তাকে দিনে ৯০ ডলার পারিশ্রমিক দেয়া হতো। 
যদি তিনি অভিযুক্ত প্রমাণিত হন তাহলে লেরোয়কে প্রতিটি অপরাধের জন্য ৭ বছর করে জেল পেতে হতে পারে। তাকে গত ৮ই ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। ২০ শে ফেব্রুয়ারি তাকে আদালতে তোলার কথা রয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV