ছিনতাইয়ের কবলে ব্লেয়ার-কন্যা
ডেস্ক: মধ্য লন্ডনের একটি রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েছিলেন সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ব্যারিস্টার কন্যা ক্যাথরিন। দুই ছিনতাইকারী তাকে বন্দুকের মুখে সবকিছু কেড়ে নিতে চাইলেও তিনি অক্ষত অবস্থায় এ যাত্রা বেঁচে গেছেন। সোমবার রাতে ২৯ বছর বয়সী ক্যাথরিন যখন বয়ফ্রেন্ডের সঙ্গে কুকুর নিয়ে হাঁটছিলেন তখনই হঠাৎ দুই ছিনতাইকারী তাদের মুখোমুখি হয়। দু’জনের মধ্যে একজনের হাতে বন্দুক ছিল। বন্দুকের মুখে তারা ক্যাথরিনের কাছে অর্থ এবং অলঙ্কার দাবি করে হঠাৎ নিমিষেই কিছু না নিয়ে পালিয়ে যায়। স্কটল্যান্ড ইয়ার্ডও ক্যাথরিনের বাড়ির কাছে ওই ঘটনার কথা স্বীকার করেছে। কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। তবে এ ব্যাপারে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes