Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ছুটিছাটা ছাড়াই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ট্রাম্প, নিয়ম রক্ষার্থে বছরে নেবেন মাত্র এক ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: November 14, 2016 | 7:50 AM

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো ছুটিছাটা ছাড়াই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন তিনি। আর এ কাজের জন্য নিয়ম রক্ষার্থে বছরে মাত্র ১ ডলার নেবেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ৪ লাখ ডলার সরকারি বেতন নেবেন না তিনি। রবিবার সিবিএস টেলিভিশনের ‘৬০ মিনিটস’ নামের এক অনুষ্ঠানে ট্রাম্পকে প্রেসিডেন্টের বেতন নেবেন কিনা এমন প্রশ্ন আবারও করা হলে তিনি বলেন, ‘না, আমি বেতন নেবো না। আইন অনুযায়ী আমাকে ১ ডলার নিতেই হবে। সেটা আমি বছরে একবার নেব। তবে আমি জানি না, ওইটা বেতন কিনা।’
ওই সময় তিনি আরও জানান, প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে কোনো ছুটিছাটাও নেবেন না তিনি।
২০১৫ সালের সেপ্টেম্বরে নিউ হ্যাম্পশায়ারে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি প্রথমেই বলে নিতে চাই, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমি কোন বেতন নেব না। এটা আমার জন্য বড় কোন বিষয় নয়।’
নির্বাচিত হওয়ার পর তার ওই ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনা শুরু হয়। এতে দিন দুই আগে টুইটারে এক প্রশ্ন-উত্তর পর্বে ট্রাম্প আবারও বেতন না নেয়ার ঘোষণা দেন।
সিবিএস টেলিভিশনের অনুষ্ঠানে ওই একই কথা জানান তিনি। পাশাপাশি এটাও বলেন, ‘সামনে অনেক কাজ পরে আছে। ওই সব কাজ করে যেতে চাই। আর ওই সব কাজ করতে হলে ছুটিছাটা নেয়ার সুযোগই নেই এবং আমি সেটা নিতেও চাই না।’ খবর- টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV